• ঢাকা
  • |
  • সোমবার ৮ই ভাদ্র ১৪৩৩ ভোর ০৪:১৩:৩৪ (24-Aug-2026)
  • - ৩৩° সে:

ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ৪ জন গ্রেফতার

২৩ আগস্ট ২০২৬ বিকাল ০৩:২৬:৪০

ধামরাইয়ে ডিবির পৃথক অভিযানে ৪ জন গ্রেফতার

ডেস্ক রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক কথিত মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) উত্তর।

একই রাতে আশুলিয়ার পৃথক দু’টি অভিযানে আরও তিনজনকে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ৫ হাজার পিস ইয়াবা, ৫০ পুরিয়া হেরোইন ও ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়েছে।

২২ আগস্ট শনিবার রাতে ঢাকা জেলা পুলিশ সুপার শামীমা পারভিনের নির্দেশনায় ডিবি উত্তর-এর অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসব অভিযান পরিচালনা করা হয়।

ডিবি পুলিশ জানায়, রাত ১০টা ১০ মিনিটের দিকে ধামরাই থানার বালিথা এলাকায় অভিযান চালান এসআই আরিফুল ইসলাম ও তার সঙ্গে থাকা পুলিশ সদস্যরা। এ সময় বালিথা এলাকার মো. মাসুম মিয়া ওরফে মাজু (২৪)কে ৫০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, একই রাতে আশুলিয়া থানার বারইপাড়া এলাকায় রাত ৭টা ৪৫ মিনিটে অভিযান চালিয়ে দিলদার মিয়া (৩৫) ও সুমন তালুকদার (২৮)কে ৫ হাজার পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।

পরে রাত ১১টা ৪০ মিনিটে আশুলিয়ার নবীনগর এলাকায় অভিযান চালিয়ে ধামরাইয়ের বাউটিয়া এলাকার বাসিন্দা জান্নাত হোসেন সোহাগ (২৯)কে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ৬ রাউন্ড আগ্নেয়াস্ত্রের গুলি ও ৫০ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা হেরোইনের ওজন ৫ গ্রাম এবং আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেফতার দিলদার মিয়ার বিরুদ্ধে দুটি, সুমন তালুকদারের বিরুদ্ধে একটি এবং জান্নাত হোসেন সোহাগের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুটি মামলা রয়েছে।

গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ঢাকা জেলা ডিবি উত্তর।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ