• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে মাঘ ১৪৩২ সকাল ০৮:৪৫:২৪ (11-Feb-2026)
  • - ৩৩° সে:

ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালাল বাড়ি দখলে আসা দুর্বৃত্তরা

১৬ জানুয়ারী ২০২৬ দুপুর ১২:২২:২২

ধাওয়া খেয়ে অস্ত্র ফেলে পালাল বাড়ি দখলে আসা দুর্বৃত্তরা

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ঢালজোড়া ইউনিয়নের আড়াইগঞ্জ বাজার এলাকায় একটি বসতবাড়ি দখলের চেষ্টাকালে স্থানীয়দের ধাওয়ার মুখে পড়ে মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র ফেলে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে১৫ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে।

Ad

বসতবাড়ির মালিক আজিজুল ইসলাম (২৮), পিতা আব্দুল রব।

Ad
Ad

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, কয়েকজন দুর্বৃত্ত হঠাৎ করে ওই এলাকায় প্রবেশ করে আজিজুল ইসলামের বসতবাড়ি দখলের চেষ্টা চালায়। এ সময় তাদের উপস্থিতি ও আচরণ সন্দেহজনক মনে হলে স্থানীয়রা একত্রিত হয়ে প্রতিরোধ গড়ে তোলে। একপর্যায়ে স্থানীয়দের ধাওয়ার মুখে পড়ে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যাওয়ার সময় ঘটনাস্থলে ৫টি মোটরসাইকেল ও কয়েকটি দেশীয় অস্ত্র ফেলে রেখে যায়।

খবর পেয়ে কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মাসুদ আলম খান দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিত্যক্ত মোটরসাইকেল ও দেশীয় অস্ত্র উদ্ধার করেন।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৭:৫০:৩২




ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
ময়মনসিংহে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
১০ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৫৬:৪৫


Follow Us