• ঢাকা
  • |
  • বুধবার ৩রা চৈত্র ১৪৩২ রাত ০২:২৬:৩৩ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

চৌদ্দগ্রামে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

১৭ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪২:৫৯

চৌদ্দগ্রামে পিকআপ বোঝাই গরু ছিনতাইয়ের চেষ্টা, আটক ৩

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে গভীর রাতে পিকআপে বোঝাই আটটি গরু ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে মিয়াবাজার হাইওয়ে পুলিশ তিন কিশোর গ্যাং সদস্যকে আটক করেছে।

১৬ মার্চ সোমবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের বালুজুড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

Ad
Ad

পুলিশ জানায়, সদর দক্ষিণ উপজেলার গলিয়ারা গ্রামের মো. আবুল কাশেম ফেনীর ছাগলনাইয়া চাদ বাজার থেকে আটটি গরু ক্রয় করে নিজের মালিকানাধীন পিকআপে বোঝাই করে চৌয়ারা বাজারে বিক্রির উদ্দেশ্যে রওয়ানা দেন। পথে রাত পৌনে ২টায় বালুজুড়ি ব্রিজের উত্তর পাশে পিকআপটি বিকল হয়।

Ad

এরপর নবগ্রামের ইলিয়াছ হোসেন, বালুজুড়ির এএসএম রিফাত ও নোয়াপাড়ার রায়হান হোসেনের নেতৃত্বে অজ্ঞাতনামা আরও ৩-৪ জন দেশীয় অস্ত্র ও কাঠের রোল নিয়ে গাড়ির চালক ও হেলপার মো. আকাশকে মারধর করে গরু ও পিকআপ ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় তারা একটি মোবাইল সেট ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।

পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে রিফাত ও রায়হান হোসেনকে আটক করে থানায় নিয়ে যায়।

মিয়াবাজার হাইওয়ে থানার ইনচার্জ মো. শাহাব উদ্দিন জানান, ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশ সক্রিয়ভাবে কাজ করছে। আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
রাতে ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস
১৭ মার্চ ২০২৬ রাত ০৮:৩২:০১



Follow Us