• ঢাকা
  • |
  • রবিবার ৬ই বৈশাখ ১৪৩৩ রাত ১১:১৪:০৫ (19-Apr-2026)
  • - ৩৩° সে:

চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ২

১৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫১:৪৫

চিকিৎসককে মারধরের ঘটনায় গ্রেফতার ২

স্টাফ রিপোর্টার, পঞ্চগড়: পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্তব্যরত এক চিকিৎসককে মারধরের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতাররা হলেন বেলাল হোসেন (৪১) ও নয়ন (১৮)। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

১৮ এপ্রিল শনিবার বিকেলে সদর থানায় আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম।

Ad
Ad

তিনি বলেন, জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক ডা. সঞ্জয় কুমার রায়কে ভুল চিকিৎসার মিথ্যা অভিযোগ তুলে অভিযুক্তরা আক্রমণ করেন এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারেন। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ১৭ এপ্রিল হাসপাতালের প্রধান সহকারী কাম হিসাবরক্ষক বদিউজ্জামান বাদী হয়ে দুইজনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১০-১৫ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

Ad

পুলিশ জানায়, গ্রেফতার বেলাল হোসেন সদর উপজেলার ঝিটকিকুরা এলাকার গিয়াস উদ্দীনের ছেলে। নয়ন তার ছেলে। তারা পিতা-পুত্র।

এজাহার সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত জরুরি বিভাগে মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করছিলেন ডা. সঞ্জয় কুমার রায়। এ সময় সদর উপজেলার রাজনগর এলাকার মশিউর রহমানের মেয়ে জিমি আক্তার (১৮) চিকিৎসা নিচ্ছিলেন।

অভিযোগ অনুযায়ী, বিকেলে জিমি আক্তারের শ্বশুর বেলাল হোসেনসহ ১০-১৫ জন উত্তেজিত ব্যক্তি জরুরি বিভাগে প্রবেশ করে চিকিৎসকের সঙ্গে বাকবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে তারা চিকিৎসকের ওপর হামলা চালিয়ে মারধর করেন এবং সরকারি কাজে বাধা সৃষ্টি করেন।

এ ঘটনায় বেলাল হোসেন বলেন, রোগীর শারীরিক অবস্থার অবনতি দেখে তিনি উত্তেজিত হয়ে পড়েন এবং অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। এ জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us