• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৭শে আশ্বিন ১৪৩৩ ভোর ০৪:১১:১৩ (13-Oct-2026)
  • - ৩৩° সে:

চার্চের ঘণ্টা চুরি: মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে এসআরবি

১২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৪৯:০৩

চার্চের ঘণ্টা চুরি: মূল হোতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে এসআরবি

অনলাইন ডেস্ক: রাজধানীর মোহাম্মদপুরে সম্প্রতি সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ থেকে ৭০ কেজি ওজনের ঘণ্টা চুরির ঘটনায় চক্রের মূল হোতা ও কথিত ক্রেতাসহ চারজনকে গ্রেফতার করেছে এসআরবি-২। প্রায় সাড়ে তিন লাখ টাকা মূল্যের ঘণ্টাটি চুরির পর লালমাটিয়ার একটি ময়লার স্তূপে ফেলে রাখা হয়েছিল। পরে সেখান থেকে ঘণ্টাটি উদ্ধার করে পুলিশ।

১২ অক্টোবর সোমবার এসআরবি-২-এর উপপরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেফতার ব্যক্তিরা হলেন, চুরি চক্রের মূল হোতা হিসেবে অভিযুক্ত আলমগীর হোসেন (৪৫) এবং চুরি হওয়া ঘণ্টার ক্রেতা হিসেবে অভিযুক্ত রিফাতুল ইসলাম অন্তর (২৫)। এর আগে এ ঘটনায় রহিম বাদশাহ (৪১) ও সোহাগ (২৯) নামের আরও দুজনকে আটক করা হয়। এদের মধ্যে আলমগীর হোসেনের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর থানায় ডাকাতির প্রস্তুতির একটি এবং সিঁধেল চুরির দুটি মামলা রয়েছে বলে জানা গেছে।

মেজর মুবীন রহমান জানান, ১ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুরের আসাদ গেটসংলগ্ন সেন্ট ক্রিস্টিনা ক্যাথলিক চার্চ থেকে বিভিন্ন ধাতু দিয়ে তৈরি প্রায় সাড়ে তিন লাখ টাকার ঘণ্টাটি চুরি হয়। এ ঘটনায় চার্চের সদস্য পিটার বাড়ৈ বাদী হয়ে মোহাম্মদপুর থানায় মামলা করেন।

ঘটনার পরপরই চুরি হওয়া ঘণ্টা উদ্ধার এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা নজরদারি শুরু করে এসআরবি-২। এর ধারাবাহিকতায় গত ৩ অক্টোবর মোহাম্মদপুর এলাকা থেকে রহিম বাদশাহকে এবং গাজীপুর থেকে সোহাগকে আটক করা হয়। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার (১১ অক্টোবর) মোহাম্মদপুরের লালমাটিয়া এলাকায় অভিযান চালিয়ে আলমগীর হোসেন ও রিফাতুল ইসলাম অন্তরকে আটক করা হয়। এ নিয়ে চার্চের ঘণ্টা চুরির ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে সংস্থাটি।

এসআরবি-২-এর উপপরিচালক আরও জানান, চুরি হওয়া ঘণ্টাটি গত ২ অক্টোবর লালমাটিয়ার একটি ময়লার স্তূপ থেকে পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করে মোহাম্মদপুর থানা-পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে  ১০ ইউনিট
পুরান ঢাকার আগুন, নিয়ন্ত্রণে ১০ ইউনিট
১২ অক্টোবর ২০২৬ রাত ০৯:৩১:২৬








পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
পুরান ঢাকায় ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
১২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৫:০৮