• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৯শে শ্রাবণ ১৪৩৩ রাত ০২:৫৭:৩৭ (04-Aug-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ার ৬ হাজার পিস ইয়াবাসহ বাসের সুপারভাইজার আটক

৩ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৮:৪০

কুষ্টিয়ার ৬ হাজার পিস ইয়াবাসহ বাসের সুপারভাইজার আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ার কুমারখালীতে প্রায় ৬ হাজার পিস ইয়াবাসহ রোজিনা পরিবহনের একটি যাত্রীবাহী বাসের হেলাল উদ্দিন (৩৯) নামে সুপারভাইজারকে আটক করেছে র‍্যাব।

২ আগস্ট রোববার বিকাল ৪টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে উপজেলার ময়েন মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক হেলাল উদ্দিন উপজেলার সদকী ইউনিয়নের মালিয়াট গ্রামের বাসিন্দা।

তবে হেলাল উদ্দিনের দাবি, সকালে ঢাকা থেকে অপরিচিত একজন তার হাতে কাগজে মোড়ানো একটি প্যাকেট আর মোবাইল নম্বর ধরিয়ে দেন। তাতে একটি মোবাইল ফোন ও চার্জার থাকার কথা ছিল।

রোজিনা পরিবহনের কুমারখালী কাউন্টার মাস্টার আব্দুল হালিম মুঠোফোনে জানান, হেলাল তিন বছর ধরে ঢাকা-কুষ্টিয়াগামী রোজিনা পরিবহনে সুপারভাইজার হিসেবে কর্মরত।

কুষ্টিয়া র‍্যাব-১২, সিপিসি-১ এর কোম্পানি কমান্ডার মো. রেজাউল হক এ তথ্য নিশ্চিত করে জানান, রাজাবাড়ী থেকে বিপুল পরিমাণ ইয়াবাসহ গাজী ফিলিং স্টেশনের সামনে নেমে একটি ভ্যানে করে যাচ্ছিলেন হেলাল। গোপনে সংবাদ পেয়ে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে প্রায় ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ