রংপুর প্রতিনিধি: রংপুরের একটি ফিলিং স্টেশনে মোটরসাইকেলের তেল নিতে লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থায় হার্ট অ্যাটাকে মেহেদী হাসান (৩২) নামে এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে।
১১ এপ্রিল শনিবার বিকেলে নগরীর টার্মিনাল এলাকার সুরমা ফিলিং স্টেশনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে।


নিহত মেহেদী হাসান নগরীর নিউ ইঞ্জিনিয়ার পাড়ার মতিউর রহমানের ছেলে এবং লাহিড়ীর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ষষ্ঠ ব্যাচের সাবেক শিক্ষার্থী।

পারিবারিক সূত্রে জানা যায়, মোটরসাইকেলে তেল নেওয়ার জন্য দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে ছিলেন মেহেদী। ওই অবস্থাতেই হঠাৎ তিনি অসুস্থ হয়ে লুটিয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আজাদ রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available