• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সন্ধ্যা ০৬:৫৩:২২ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

বিদায় বাংলা বর্ষ: কাপ্তাই হ্রদের জলে ভাসল বিজুর ফুল

১২ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৭:৩৪

বিদায় বাংলা বর্ষ: কাপ্তাই হ্রদের জলে ভাসল বিজুর ফুল

রাঙামাটি প্রতিনিধি: রাঙামাটির কাপ্তাই হ্রদের জলে ভাসলো বিজুর ফুল। বাংলা বর্ষ বিদায়কে কেন্দ্র করে পাহাড়ে ভিন্ন ভিন্ন জাতিগোষ্ঠী নানা আনুষ্ঠানের মধ্যদিয়ে দিনটি পালন করে থাকে। বিভিন্ন সম্প্রদায় বিভিন্নভাবে দিনটি উদযাপন করে থাকে। তবে সামগ্রিকভাবে এটি ‘ফুল বিজু’ নামে বেশি পরিচিত।

১২ এপ্রিল রোববার শহরের রাজবাড়ি, গর্জনতলী, কেরানীপাহাড়সহ পাড়ায় পাড়ায় ঘাটে ঘাটে বর্ষবিদায়ের অনুষ্ঠান উদযাপনকে কেন্দ্র করে হ্রদে ফুল ভাসানো হয়।

পাহাড়ি বিভিন্ন জাতিগোষ্ঠীর মানুষ বিজু, বিহু, বৈসুক, সাংগ্রাই, চাংক্রানসহ নানা নামে বর্ষবরণ ও বর্ষবিদায়ের অনুষ্ঠান উদযাপন করে থাকেন। পার্বত্য চট্টগ্রামের পাহাড়ি জনগোষ্ঠীর বৃহত্তম এ সামাজিক আয়োজনে ব্যস্ত এখন শহর, নগর আর পাহাড়ি পল্লীগুলো।

এদিন ভোরে সূর্যদয়ের সঙ্গে সঙ্গে নানা বসয়ী পাহাড়িরা ফুল নিয়ে আসতে শুরু করে বিভিন্ন ঘাটে। ২৯ চৈত্রের খুব ভোরে মা গঙ্গা’র উদ্দেশে কাপ্তাই হ্রদের ফুল ভাসানোর মধ্য দিয়ে রাঙামাটিতে শুরু হয় মূল আয়োজন।

উৎসবে নারীরা বাহারি রঙের পিনোন হাদি পরে আর ছেলেরা ধুতি, পাঞ্জাবি/ফতুয়া পরে কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসানোর উৎসবে মেতে ওঠে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
ব্রণ কমাতে জেনে নিন কার্যকর উপায়
১২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৪৫:৩৪









ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
ঋণনির্ভর ও লুটপাটের বাজেট: জামায়াত
১২ জুন ২০২৬ বিকাল ০৪:০৭:১৮

Follow Us