• ঢাকা
  • |
  • শনিবার ৭ই ভাদ্র ১৪৩৩ সকাল ১১:২৩:১৭ (22-Aug-2026)
  • - ৩৩° সে:

সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

২২ আগস্ট ২০২৬ সকাল ০৯:৩৬:৪৬

সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক: নতুন ৩৩ কেভি লাইনের রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ ২২ আগস্ট শনিবার নাটোরের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ১৯ আগস্ট বুধবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

এতে বলা হয়, নতুন ৩৩ কেভি লাইনের তার করণ ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য শনিবার বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৬ ও ৭ নং এবং ৮ নং (আংশিক) ফিডারের আওতাধীন বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর বাজার, পার আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া আংশিক, কলা কান্ত নগর, কায়েমকোলা, কুমরুল, রামাগাড়ি, কামারদহ, নওপাড়া, কালিকাপুর (আংশিক), আটঘরিয়া, কায়েমকোলা, বড়বড়িয়া এলাকার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এদিন উক্ত এলাকাগুলোতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।

এ ছাড়া বাস্তব কাজে বিদ্যুৎ বন্ধের সময়কাল কিছু কম-বেশি হতে পারে বলেও জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ