• ঢাকা
  • |
  • শনিবার ১০ই শ্রাবণ ১৪৩৩ রাত ১০:০৩:০৭ (25-Jul-2026)
  • - ৩৩° সে:

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: পানি সম্পদ মন্ত্রী

২৫ জুলাই ২০২৬ রাত ০৯:০৩:৫৯

শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই: পানি সম্পদ মন্ত্রী

লক্ষ্মীপুর প্রতিনিধি: পানিসম্পদ মন্ত্রী শহিদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, নিয়মিত লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বর্তমান সময়ে তরুণ সমাজকে মোবাইল ও মাদকের ভয়াবহ আসক্তি থেকে দূরে সরিয়ে ক্লাসমুখী ও বইমুখী করতে খেলাধুলার কোনো বিকল্প নেই।

২৫ জুলাই শনিবার সকালে দত্তপাড়া রামরতন বহুমুখী আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন ‍তিনি।

এসময় মন্ত্রী তরুণ প্রজন্মের ওপর প্রযুক্তি ও মাদকের ক্ষতিকর প্রভাব নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন এবং শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী করতে শিক্ষক-অভিভাবক সবাইকে একযোগে কাজ করার তাগিদ দেন।

বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম বেল্লাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ হানিফ।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নবগঠিত চন্দ্রগঞ্জ উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াসমিন সন্তানদের মেধা বিকাশ ও সঠিক পথচলায় অভিভাবকদের আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান। 
তিনি বলেন, “সন্তানরা কোথায় যাচ্ছে, কার সঙ্গে মিশছে এবং মোবাইলে কতটা সময় ব্যয় করছে সেদিকে মা-বাবাকে কড়া নজর রাখতে হবে। পারিবারিক সচেতনতাই পারে সন্তানকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে রেখে পড়ার টেবিলে ফিরিয়ে আনতে।”

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ. রব এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান।

এসময় ডিজিটাল ডিভাইসের অপব্যবহার ও মাদকের ছোবল তরুণ প্রজন্মের ভবিষ্যৎ ধ্বংস করে দিচ্ছে। শিক্ষার্থীদের এসব ক্ষতিকর আসক্তি থেকে মুক্ত করে আবারও পড়াশোনায় মনোযোগী করতে অভিভাবক ও শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে দায়িত্ব পালনের দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- চন্দ্রগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম ইউসুফ ভূঁইয়া, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন, সদস্য সচিব জাহের ইসলাম জাহাঙ্গীর এবং দত্তপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন ক্রীড়া ইভেন্টে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সিজেপির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা
সিজেপির আন্দোলন প্রত্যাহারের ঘোষণা
২৫ জুলাই ২০২৬ রাত ০৮:১৪:২৩





Follow Us