• ঢাকা
  • |
  • বুধবার ১লা মাঘ ১৪৩২ সকাল ০৭:৫১:৫৩ (14-Jan-2026)
  • - ৩৩° সে:

সিদ্ধিরগঞ্জে রিকশা গ্যারেজে ডাকাতি, ব্যাটারি ও নগদ টাকা লুট

১১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:০৮:২০

সিদ্ধিরগঞ্জে রিকশা গ্যারেজে ডাকাতি, ব্যাটারি ও নগদ টাকা লুট

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি অটোরিকশা গ্যারেজে ডাকাতির ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার বেশি ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন গ্যারেজ মালিক মো. তারা মিয়া (৫৫)।

Ad

১১ জানুয়ারি রোববার ভোর আনুমানিক পৌনে চারটায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি আব্দুল আলীর পুল এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী গ্যারেজ মালিক।

Ad
Ad

অভিযোগ সূত্রে জানা যায়, ১০ জানুয়ারি শনিবার রাত সাড়ে ১১টার দিকে গ্যারেজে থাকা অটোরিকশাগুলো থেকে দৈনিক আদায়কৃত টাকা ক্যাশ বাক্সে রাখা হয়। এরপর গ্যারেজের ম্যানেজার মো. রুবেল (৩০) সেখানে দায়িত্বে ছিলেন। ভোর পৌনে চারটার দিকে তার চিৎকার শুনে গ্যারেজে এসে তারা মিয়া দেখতে পান, রুবেলের হাত-পা বাঁধা অবস্থায় রয়েছে।

রুবেলের ভাষ্যমতে, রাত আনুমানিক দুইটার দিকে অজ্ঞাতনামা একদল দুর্বৃত্ত অবৈধভাবে গ্যারেজে প্রবেশ করে তাকে হাত-পা ও মুখ বেঁধে ফেলে। পরে গ্যারেজে থাকা মিশুক ও বড় অটোসহ মোট ২৮টি অটো থেকে ১৪০টি ব্যাটারি খুলে নেয় দুর্বৃত্তরা। এসব ব্যাটারির আনুমানিক মূল্য ১৯ লাখ ৬০ হাজার টাকা।

এছাড়া দুর্বৃত্তরা তালা ভেঙে ক্যাশ ড্রয়ারে রাখা আনুমানিক ৭০ হাজার টাকা, এবং সিসিটিভি ক্যামেরার ডিভিআর নিয়ে যায়। সব মিলিয়ে লুট হওয়া মালামালের পরিমাণ দাঁড়ায় প্রায় ২০ লাখ ৩৩ হাজার টাকা।

ভুক্তভোগীর অভিযোগ অনুযায়ী, ডাকাতরা একটি পিকআপ ভ্যানে করে লুট করা মালামাল নিয়ে পালিয়ে যায়। পরে রোববার সকালে সিদ্ধিরগঞ্জ থানায় এ ঘটনায় লিখিত অভিযোগ দায়ের করা হয়।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাম্মদ বারিক বলেন, অভিযোগ গ্রহণ করা হয়েছে। ঘটনাটি তদন্ত করে জড়িতদের শনাক্ত ও লুট হওয়া মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
বকশীগঞ্জে অটোরিকশার ধাক্কায় শিশুর মৃত্যু
১৩ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১০:০৩





ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছাড়াল দুই হাজার
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ছাড়াল দুই হাজার
১৩ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৫২


Follow Us