• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা চৈত্র ১৪৩২ দুপুর ০১:১৯:২৮ (18-Mar-2026)
  • - ৩৩° সে:

রাঙ্গাবালীতে ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি

১৮ মার্চ ২০২৬ সকাল ১০:৩৭:২৭

রাঙ্গাবালীতে ব্যাপক ঘরবাড়ি ও প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতি

রাঙ্গাবালী (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর রাঙ্গাবালীতে সোমবার মধ্যরাতে আকস্মিক কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। রাত পৌনে ১টার দিকে হঠাৎ ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়, যা প্রায় এক ঘণ্টা স্থায়ী হয়।

তীব্র বাতাসের তোড়ে বসতঘর, দোকানপাট ও মসজিদসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। অনেক স্থানে গাছপালা উপড়ে পড়ে এবং টিনের ছাউনি উড়ে যায়।

Ad
Ad

উপজেলার বড়বাইশদিয়া ইউনিয়নের মধুখালী গ্রামের বাসিন্দা আব্দুর রহমান ফকির বলেন, ‘ঝড়ের সময় কিছুই বুঝে ওঠার সুযোগ পাইনি। আমার বসতঘরের টিনের ছাউনি উড়ে গেছে। ঈদের আগে এমন ক্ষতিতে পরিবার-পরিজন নিয়ে খুব কষ্টে আছি।’

Ad

ঝড়ের আঘাতে বিদ্যুতের খুঁটি ও লাইনের ওপর গাছ পড়ে পুরো উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে রাতভর অন্ধকারে দুর্ভোগে পড়েন বাসিন্দারা। তবে ১৭ মার্চ মঙ্গলবার দুপুর ২টার পর থেকে পর্যায়ক্রমে বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এদিকে ঈদের আগে এমন দুর্যোগে অনেক পরিবার চরম অনিশ্চয়তায় পড়েছে। দ্রুত সহায়তার দাবি জানিয়েছেন তারা।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা অজিত চন্দ্র দেবনাথ বলেন, জনপ্রতিনিধিদের কাছ থেকে প্রাপ্ত তথ্যে উপজেলার ছয়টি ইউনিয়নে প্রায় এক হাজার ঘরবাড়ি ও প্রতিষ্ঠান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১৮০টি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সংক্রান্ত তথ্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
পটিয়ায় দুই বাসের সংঘর্ষে নিহত ১, আহত ৮
১৮ মার্চ ২০২৬ দুপুর ০১:১৪:১৮











Follow Us