• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৫:১৯ (12-Aug-2026)
  • - ৩৩° সে:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

১২ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৪৬:০২

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু

ডেস্ক রিপোর্ট: রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে দোরোখিন সের্গেই নামে এক রুশ নাগরিকের মৃত্যু হয়েছে।

১২ আগস্ট বুধবার সকাল সাড়ে ১০টার দিকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অভ্যান্তরে এটোমটেক এনার্গো কোম্পানির কার্যালয় হতে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, দোরোখিন সের্গেই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণাধীন এটোমটেক এনার্গো কোম্পানিতে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। বুধবার কাজ করার সময় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন এবং সেখানেই মারা যান।

ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) জামাল উদ্দীন জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবে, মৃত্যুর সঠিক কারণ জানতে ময়নাতদন্তের জন্য মরদেহ পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডনের জামিন আবেদন নামঞ্জুর
ডনের জামিন আবেদন নামঞ্জুর
১২ আগস্ট ২০২৬ দুপুর ০২:৫৩:৩৬