• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৩২:৩৫ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

মাগুরায় মদপানে ২ যুবকের মৃত্যু

২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৯:৫২

মাগুরায় মদপানে ২ যুবকের মৃত্যু

অনলাইন ডেস্ক: মাগুরার শ্রীপুরে মদপানের পর অসুস্থ হয়ে দুই যুবকের মৃত্যু হয়েছে।

২৩ অক্টোবর শুক্রবার ভোররাতে মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

তবে মৃত্যুর সুনির্দিষ্ট কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

এর আগে বৃহস্পতিবার রাতে মদপানের পর অসুস্থ হয়ে শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা তাদের হাসপাতালে ভর্তি করেন।

মৃত দুই যুবক হলেন শ্রীপুর উপজেলার মকর্দ্দমখোলা গ্রামের আলমগীর লস্কর এবং মালদা গ্রামের বিধান বিশ্বাস।

পুলিশ ও স্বজনদের সূত্রে জানা যায়, বিজয়া দশমীর রাতে শ্রীপুর উপজেলার জারিয়া গ্রামের সর্বজনীন দুর্গা মন্দির থেকে তারা মদপান করেন। এরপর দুজনই অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের বন্ধুরা বাড়িতে পৌঁছে দেন। তবে বাড়িতে অবস্থান করার পর তাদের শারীরিক অবস্থার আরও অবনতি হয়। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে পরিবারের সদস্যরা তাদের মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোররাতে দুজনের মৃত্যু হয়।

আরও পড়ুন

অপ্রতিম হত্যা: ৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট

মারা যাওয়া আলমগীর লস্করের বাবা আজম লস্কর জানান, বিজয়া দশমীর রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর অসুস্থ হয়ে পড়েন আলমগীর। এ সময় তার বন্ধুরা তাকে বাড়িতে পৌঁছে দেন। পরে অবস্থার অবনতি হলে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে পরিবারের সদস্যরা তাকে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিধান বিশ্বাসের চাচি সুপ্রিয়া সাহা জানান, বুধবার রাতে বন্ধুদের সঙ্গে মদপানের পর বিধান অসুস্থ হয়ে পড়ে। বৃহস্পতিবার গভীর রাতে গুরুতর অবস্থায় তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মাগুরা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ইমরান হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দুই যুবকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

খুলনায় মায়ের সামনে মেয়েকে গুলি করে হত্যা

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া বলেন, মদপানের পর অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় দুইজনের মৃত্যু হয়েছে। বর্তমানে দুটি মরদেহ মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালের অস্থায়ী মর্গে রাখা হয়েছে। এ ঘটনা এখন পর্যন্ত কেউ লিখিত অভিযোগ দায়ের করেনি, অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হব।

এটিভি/ এইচকে

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৪:১৫

হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
হাম উপসর্গে একদিনে আরও ৭ শিশুর মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৩:৫৮

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০২:২৩



মাগুরায় মদপানে ২ যুবকের মৃত্যু
মাগুরায় মদপানে ২ যুবকের মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:১৯:৫২


এবার ফোনকল এলেই জানা যাবে নাম ও নম্বর
এবার ফোনকল এলেই জানা যাবে নাম ও নম্বর
২৩ অক্টোবর ২০২৬ দুপুর ০২:৪৪:৩২