• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে কার্তিক ১৪৩৩ দুপুর ০১:৫৬:১১ (13-Nov-2026)
  • - ৩৩° সে:

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শত বছর পূর্তি উপলক্ষে র‌্যালি

১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৪৬:০১

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শত বছর পূর্তি উপলক্ষে র‌্যালি
ছবি: ফেসবুক থেকে নেওয়া

অনলাইন ডেস্ক: বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শত বছর পূর্তি উপলক্ষে নগরীতে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। ১৩ নভেম্বর শুক্রবার সকাল সাড়ে ১০টায় সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়। এতে বিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নেয়।

এসময় বর্ণিল সাজে ঢাক ঢোল বাজিয়ে র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বিদ্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে বরিশাল সিটি কপোরেশনের প্রশাসক এ্যাডভোকেট বিলকিস আক্তার জাহান শিরীন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

২০৩০ সালের মধ্যে খুলনায় গ্যাস সরবরাহের উদ্যোগ: জ্বালানি প্রতিমন্ত্রী

তিনি জানান, শত বছরের ঐতিহ্যবাহী বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের আজ গৌরবের দিন। ২ দিনব্যাপী অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা অংশ নিয়েছে। এ যেন এক মিলন মেলা। দীর্ঘদিন পর সহপাঠিদের সঙ্গে দেখা হয়ে আনন্দিত তারা।

র‌্যালিতে আসা সাবেক শিক্ষার্থীরা তাদের আবেগ অনুভূতির ও স্মৃতি তুলে ধরেন। ২ দিনব্যাপী আয়োজনে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই
সংগীতশিল্পী সাহেদ আলী আর নেই
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩৬:১৯


আজ অশুভ শুক্রবার ও বিশ্ব দয়া দিবস
আজ অশুভ শুক্রবার ও বিশ্ব দয়া দিবস
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৩০:০৬


পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
পদত্যাগ করলেন এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:১৪:৩৪

২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৪
২৪ ঘণ্টায় ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৪
১৩ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৮:১৬