• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৯:৪৫:০৯ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

১৮ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৬:৫৫

আজ দীর্ঘ সময় বিদ্যুৎ থাকবে না দেশের যেসব এলাকায়

ডেস্ক রিপোর্ট: বার্ষিক রক্ষণাবেক্ষণ, জরুরি মেরামত ও উন্নয়নকাজের জন্য আজ ১৮ নভেম্বর বুধবার ঢাকা, শরীয়তপুর ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে ঢাকার কেরানীগঞ্জের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা, শরীয়তপুরের নড়িয়ায় ৭ ঘণ্টা এবং চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৬ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না।

১৭ নভেম্বর মঙ্গলবার সংশ্লিষ্ট বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলোর বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

কেরানীগঞ্জে ৯ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

আরও পড়ুন

২ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক

বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের ঢাকা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ জানিয়েছে, পানগাঁও উপকেন্দ্রের বার্ষিক রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এ সময় হাসনাবাদ জোনাল অফিসের আওতাধীন বসুন্ধরা রিভারভিউ, কোন্ডা, আইন্তা, বীরবাঘের, মঠবাড়ী ও হাজারীবাগ এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া আলুকান্দা অভিযোগ কেন্দ্রের আওতাধীন নতুন বক্তারচর, পুরাতন বাক্তারচর, কোন্ডারচর, খুনেরচর, মধ্যেরচর, ডিসি প্রজেক্ট ও মোল্লাবাজার এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ

অন্যদিকে কোন্ডা অভিযোগ কেন্দ্রের আওতাধীন উত্তর পানগাঁও, দক্ষিণ পানগাঁও, কাজিরগাঁও, ব্রাহ্মণগাঁও, কাউটাইল, কান্দাপাড়া, জাজিরা, সাধুরবাজার, অষ্টদোনা, বিবিরবাজার, কোন্ডা, পূর্ব জাজিরা, দক্ষিণ বাঘের ও ঘোনাকোন্ডা এলাকায়ও বিদ্যুৎ থাকবে না।

রক্ষণাবেক্ষণকাজ শেষে নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে সংস্থাটি।

নড়িয়ায় ৭ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

আরও পড়ুন

গোপালগঞ্জে এবার বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

বৈদ্যুতিক লাইনের নিরাপত্তা নিশ্চিত করা এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটার কাজ করা হবে শরীয়তপুরের নড়িয়া উপজেলায়। এ কারণে আজ সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

মঙ্গলবার শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির নড়িয়া জোনাল অফিসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, নড়িয়া-১ উপকেন্দ্রের আওতাধীন ৩ নম্বর সুরেশ্বর ফিডারের হালইসার, মৃধার মোড় ও টিঅ্যান্ডটি মোড় এলাকায় এ বিদ্যুৎ বিভ্রাট হবে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ।

আরও পড়ুন

সীমানা পেরিয়ে বাংলাদেশিদের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

চট্টগ্রামের বিভিন্ন এলাকায় ৬ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ বন্ধ

উন্নয়ন, জরুরি মেরামত ও সংরক্ষণকাজের জন্য চট্টগ্রামের মোহরা, পটিয়া ও বাড়বকুণ্ডের বিভিন্ন এলাকায় আজ বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি), চট্টগ্রাম।

বিজ্ঞপ্তি অনুযায়ী, সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ মোহরার আওতাধীন ৩৩ কেভি মোহরা সার্কিট-০১ এবং ৩৩ কেভি মোহরা-অনন্যা রিং সার্কিটের সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আরও পড়ুন

ঢাকা-আরিচা মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭

এ সময় কুয়াইশ কলেজ, পশ্চিম কুয়াইশ, ষোলপোল, ভরা পুকুর, হামিদ শরিফ রোড, নজুমিয়া হাট, বাথুয়া, নেয়ামত আলী রোড, বড় বাড়ী, পূর্ব শিকারপুর, রশিদ বাড়ী, মদুনাঘাট বাজার, দক্ষিণ মাদার্শা, মধ্যম মাদার্শা, গ্রিড কলোনি রোড, চিনার পোল, রহমানিয়া সেতু ও ব্রাহ্মণ হাট এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এ ছাড়া সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিতরণ বিভাগ পটিয়ার আওতাধীন জুলদা ৩৩/১১ কেভি গ্রিড উপকেন্দ্রের অধীন ১১ কেভি মৌলভীবাজার ফিডারের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

এলাকাগুলোর মধ্যে রয়েছে বেলার বাপের বাড়ি থেকে লক্ষীর বাপের বাড়ি, মিচরি বাপের বাড়ি, চান মিয়া বাপের বাড়ি, লেইরো বাড়ি, গুল বাহার বাপের বাড়ি, বদুর বাপের বাড়ি, মাগন আলী তালুকদার বাড়ি থেকে আইয়ুব শাহ বাড়ি, নিমতল কুতুব মাঝির বাড়ি, ইদ্রিস সওঃ বাড়ি, নিমতল গরু ফার্ম, তমিজ গোলাল চেয়ারম্যান বাড়ি, বাদামতল, ছিবাতল, জোনাকি স্কুল, আলী চেয়ারম্যান বাড়ি, গোয়ালপাড়া, আইডি সাহেবের বাড়ি, মহিলা মেম্বারের বাড়ি, গোয়ালপাড়া মিলঘর, নাসির ওয়ার্কশপ, জসিম মেম্বার বাড়ি, টেম্পু স্টেশন, মুসা সাহেবের বাড়ি, ডাঙ্গারচর, জুলদা, প্যারাগন ব্রিকফিল্ড এলাকা, লেদু মাঝির বাড়ি, মৌলভীবাজার, রহিম কন্ট্রাকটারের বাড়ি, মাগন আলী মসজিদ, সাগর আলীর বাড়ি, কোডেক এবং চরলক্ষ্যা ৭ ও ৮ নম্বর ওয়ার্ডের আশপাশের এলাকা।

অন্যদিকে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিক্রয় ও বিতরণ বিভাগ বাড়বকুণ্ডের আওতাধীন ১১ কেভি বাড়বকুণ্ড এফ/০১ ফিডারের রহমত নগর ও হাসনাবাদ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

নির্ধারিত কাজ শেষে সংশ্লিষ্ট এলাকাগুলোতে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এটিভি/এসআইআর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
দৌলতদিয়া-পাটুরিয়ায় ফেরি চলাচল বন্ধ
১৮ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৪৭:৫৮