অনলাইন ডেস্ক: সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে কড্ডায় সিল্ক সিটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেলযোগাযোগ বন্ধ রয়েছে।
৪ আগস্ট মঙ্গলবার বেলা সোয়া ১১টার দিকে ঢাকাগামী ট্রেনের বগি লাইনচ্যুত হয়। তাৎক্ষণিকভাবে ট্রেনটির শিকল টেনে গতি থামানো হলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।
এদিকে শহীদ এম মনসুর আলী স্টেশনে রেললাইনে একটি লেন থাকায় রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের সব জেলার সঙ্গে ঢাকার ট্রেন যোগাযোগ সম্পূর্ণ বন্ধ রয়েছে।
যমুনা সেতু পশ্চিম (সয়দাবাদ) রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। মনসুর আলী স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার করে রেলপথ সচল করতে উদ্ধারকারী দল কাজ করছে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available