• ঢাকা
  • |
  • বুধবার ৪ঠা ভাদ্র ১৪৩৩ সকাল ১০:৪০:৩৪ (19-Aug-2026)
  • - ৩৩° সে:

‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী যুবকের নতুন বিয়ে

১৯ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪২:৩৯

‘খাসি না পেয়ে বিয়ে ভাঙা’ সেই জাপানপ্রবাসী যুবকের নতুন বিয়ে

ডেস্ক রিপোর্ট: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বিয়ের খাবারে আস্ত খাসি না পেয়ে বিয়ে না করেই চলে যাওয়ার ঘটনায় আলোচিত জাপানপ্রবাসী বর জোনায়েদ মিয়া নতুন করে বিয়ে করেছেন।

১৮ আগস্ট মঙ্গলবার রাত ১১টার দিকে কসবা উপজেলার নেয়ামতপুর গ্রামে কনের মামার বাড়িতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।

নতুন কনে জান্নাত আক্তার আখাউড়ার নূরপুর গ্রামের জাহের মিয়ার মেয়ে। তিনি স্থানীয় একটি মহিলা কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী বলে জানা গেছে। কনের মামা তাজু সরকারের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়। একই গ্রামের বাসিন্দা জোনায়েদ মিয়ার বাড়িও সেখানে।

জোনায়েদের ছোট ভাই পারভেজ বিয়ের বিষয়টি নিশ্চিত করে জানান, নতুন বিয়েতে দেনমোহর নির্ধারণ করা হয়েছে ৬ লাখ টাকা।

এদিকে বিয়ের পর স্ত্রীকে সঙ্গে নিয়ে তোলা একটি ছবি নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করেছেন জোনায়েদ মিয়া।

এর আগে মঙ্গলবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে প্রথম বিয়ের কনেপক্ষের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন তিনি। জোনায়েদের দাবি, বিয়ের আসরে খাওয়া-দাওয়া শেষে কনেপক্ষ পূর্বনির্ধারিত অঙ্কের চেয়ে ১০ গুণ বেশি কাবিন দাবি করে। এতে তিনি ও তার পরিবারের সদস্যরা রাজি না হওয়ায় কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তাদের বিয়ের আসর থেকে বের করে দেওয়া হয় এবং কনের জন্য নিয়ে যাওয়া লাগেজও ফেরত পাঠানো হয়।

জোনায়েদ আরও দাবি করেন, কনের সঙ্গে তাকে যোগাযোগ করতে দেওয়া হয়নি। পরে রাতে কনেপক্ষ যোগাযোগ করে বিয়েতে রাজি হওয়ার কথা বললেও তিনি তাতে সম্মতি দেননি। এ সময় তাকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

এ ছাড়া টাকা দিয়ে সাংবাদিক ভাড়া করে তার বিরুদ্ধে ভুয়া পোস্ট করিয়ে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন জোনায়েদ। তবে এসব অভিযোগের বিষয়ে প্রথম কনেপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

অন্যদিকে, জোনায়েদের অভিযোগের বিষয়ে স্থানীয় কয়েকজন বাসিন্দা ভিন্ন তথ্য দিয়েছেন। প্রথম বিয়ে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার মধ্যেই মঙ্গলবার রাতে নতুন বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন জাপানপ্রবাসী এই যুবক।

সূত্র: দৈনিক যুগান্তর

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টিভিতে আজকের খেলা (১৯ আগস্ট)
টিভিতে আজকের খেলা (১৯ আগস্ট)
১৯ আগস্ট ২০২৬ সকাল ১০:৩০:৪৮