• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে আশ্বিন ১৪৩৩ সকাল ১১:৪৭:৫০ (15-Oct-2026)
  • - ৩৩° সে:

যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

১৫ অক্টোবর ২০২৬ সকাল ১১:১২:১৪

যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

অনলাইন ডেস্ক: নাটোরের বড়াইগ্রাম উপজেলার কয়েকটি এলাকায় ১৫ অক্টোবর বৃহস্পতিবার টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে সকাল থেকে বিকেল পর্যন্ত বিদ্যুৎ না থাকায় সাময়িক ভোগান্তিতে পড়তে পারেন সংশ্লিষ্ট এলাকার গ্রাহকেরা।

১৪ অক্টোবর বুধবার নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ২ নম্বর ফিডারের আওতাধীন বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশের গাছের ডালপালা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজ করা হবে। এ কারণে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিদ্যুৎ সরবরাহ বন্ধের আওতায় থাকবে— আগ্রান, পারকোল। এসব এলাকার আশপাশের সংশ্লিষ্ট এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, নির্ধারিত সময়ের আগেই রক্ষণাবেক্ষণ কাজ শেষ হলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ কর্তৃপক্ষ।

সূত্র: নিউজ ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (১৫ অক্টোবর)
১৫ অক্টোবর ২০২৬ সকাল ১০:১১:৩৫