• ঢাকা
  • |
  • শুক্রবার ২৭শে চৈত্র ১৪৩২ দুপুর ১২:৩১:৩৯ (10-Apr-2026)
  • - ৩৩° সে:

টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না কিছু এলাকায়

১০ এপ্রিল ২০২৬ সকাল ০৯:২৫:২৫

টানা ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না কিছু এলাকায়

নিজস্ব প্রতিবেদক: জরুরি পাইপলাইন স্থানান্তর কাজের কারণে দেশের কয়েকটি এলাকায় আজ ১০ এপ্রিল শুক্রবার সকাল থেকে টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। ৯ এপ্রিল বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের আওতায় জরুরি পাইপলাইন স্থানান্তরের জন্য শুক্রবার সকাল ৮টা থেকে ১১ এপ্রিল শনিবার সকাল ৮টা পর্যন্ত মোট ২৪ ঘণ্টা সংশ্লিষ্ট এলাকায় সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

Ad
Ad

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়: আশুলিয়া টিবিএস থেকে বাইপাইল পর্যন্ত রাস্তার উভয় পাশের এলাকা, ঢাকা ইপিজেড, মালঞ্চ পাওয়ার প্লান্ট, বেক্সিমকো ডিআরএস (বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স), কাশিমপুর, সারদাগঞ্জ, হাজী মার্কেট, শ্রীপুর, চন্দ্রা, নবীনগর, সাভার টাউন এলাকা, সাভার ক্যান্টনমেন্ট, উলাইল, ব্যাংক টাউন, সাভার রেডিও কলোনি, কলমা, দোসাইদ, কুমকুমারী, আক্রান, চারাবাগ, বড় আশুলিয়া, টঙ্গাবাড়ি, কাঠগড়া, জিরাবো, গাজীরচট, নয়াপাড়া, দেওয়ান ইদ্রিস সড়কের উভয় পাশের এলাকা, নয়ারহাট, বলিভদ্রপুর, পল্লীবিদ্যুৎ, ডেন্ডাবর, ভাদাইল, লতিফপুর ও আশেপাশের এলাকা।

Ad

এছাড়া আশপাশের এলাকাগুলোতে গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে বলে জানানো হয়েছে। সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










বদলগাছীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
বদলগাছীতে ভ্যানচালককে কুপিয়ে হত্যা
১০ এপ্রিল ২০২৬ সকাল ১১:১৯:৪৯


Follow Us