• ঢাকা
  • |
  • শুক্রবার ৮ই কার্তিক ১৪৩৩ সন্ধ্যা ০৬:০৪:০৪ (23-Oct-2026)
  • - ৩৩° সে:

পরিকল্পনা প্রতিমন্ত্রী

ভাঙ্গা-বরিশাল ৪ লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে

২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৪২:২২

ভাঙ্গা-বরিশাল ৪ লেন সড়ক প্রকল্প একনেকে অনুমোদন পেতে পারে
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: আগামী ৩ মাসের মধ্যে ভাঙ্গা-বরিশাল ৪ লেন সড়ক প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় অনুমোদন পেতে পারে বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকী।

২৩ অক্টোবর শুক্রবার কুয়াকাটায় ২ দিনব্যাপী পর্যটন কার্নিভাল উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে কুয়াকাটাসহ দক্ষিণাঞ্চলের সড়ক যোগাযোগে বৈপ্লবিক পরিবর্তন আসবে। এ সময় বরিশাল-কুয়াকাটা সড়ক ৪ লেনে উন্নীত করার পরিকল্পনার কথাও জানান তিনি।

আরও পড়ুন

ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩

জোনায়েদ সাকী বলেন, বর্তমান সরকার সব কর্মকাণ্ড মাস্টারপ্ল্যান নিয়ে গ্রহণ করছে। এতে প্রকল্প বাস্তবায়নে দীর্ঘসূত্রিতা কমবে।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেনসহ বরিশাল ও পটুয়াখালী জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। সূত্র: বাসস

এটিভি/এসটিও

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী
এনসিপির যুগ্ম আহ্বায়ক হলেন ৬ নারী
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৫৭:২৯




ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
ডিএমপির নিয়মিত অভিযানে গ্রেফতার ৪৭৭
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:০৯:১৭


রিয়াদে জরুরি সতর্কতা জারি
রিয়াদে জরুরি সতর্কতা জারি
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩৩:৫৯



একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
একদিনে ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু
২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৪:১৫