• ঢাকা
  • |
  • রবিবার ৮ই ভাদ্র ১৪৩৩ সকাল ০৯:১২:১১ (23-Aug-2026)
  • - ৩৩° সে:

ছাদে বাবা, সিঁড়িতে মা-মেয়ে, খাটের নিচে পড়েছিল ছেলের মরদেহ

২৩ আগস্ট ২০২৬ সকাল ০৮:১৬:৫৪

ছাদে বাবা, সিঁড়িতে মা-মেয়ে, খাটের নিচে পড়েছিল ছেলের মরদেহ

ডেস্ক রিপোর্ট: রংপুরে একটি তালাবদ্ধ বাড়ি থেকে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষকসহ একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা হলেন—গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী বালা (৫০), মেয়ে প্রার্থী চক্রবর্তী (২৫) ও ছেলে প্রীয়ম চক্রবর্তী (১২)।

২২ আগস্ট শনিবার রাতে নগরীর কামালকাছনা মাছুয়াপাড়ার নিজ বাসা থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে বাড়িটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। সম্প্রতি বাড়ির ভেতর থেকে দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে পুলিশকে খবর দেওয়া হলে তারা ঘটনাস্থলে গিয়ে তালা ভেঙে চারজনের মরদেহ উদ্ধার করে।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, বাড়ির ছাদ থেকে গণপতি চক্রবর্তীর মরদেহ উদ্ধার করা হয়। তার স্ত্রী প্রীতিলতা ও মেয়ে প্রার্থীর মরদেহ পাওয়া যায় তিনতলায় ওঠার সিঁড়ি থেকে। আর ছেলে প্রীয়মের মরদেহ উদ্ধার করা হয় দোতলার একটি ঘরের খাটের নিচ থেকে।

তিনি বলেন, বাড়িটির প্রধান ফটক তালাবদ্ধ ছিল। তালা ভেঙে ভেতরে প্রবেশের পর বিভিন্ন স্থান থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। ঘটনার কারণ উদ্ঘাটনে পুলিশের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক দল ঘটনাস্থল থেকে প্রয়োজনীয় আলামত সংগ্রহ করছে।

পুলিশ বলছে, এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে, তা এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ ও সময় জানতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার (ডিআইজি) মোহাম্মদ আবদুল মাবুদ জানান, ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এরই মধ্যে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত ও আলামত সংগ্রহের কাজ চলছে।

সূত্র: জাগোনিউজ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সকালের মধ্যে ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা
সকালের মধ্যে ৭ জেলায় বৃষ্টির সম্ভাবনা
২৩ আগস্ট ২০২৬ সকাল ০৮:৪৭:৫৮

বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪
বৌদ্ধ বিহারে বিমান হামলায় নিহত ১৪
২৩ আগস্ট ২০২৬ সকাল ০৮:৩৮:৪০