• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৩রা ভাদ্র ১৪৩৩ দুপুর ০১:১৯:৫০ (18-Aug-2026)
  • - ৩৩° সে:

মহাসড়কে নির্মাণাধীন কালভার্টে পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

১৮ আগস্ট ২০২৬ দুপুর ১২:১২:৪০

মহাসড়কে নির্মাণাধীন কালভার্টে পড়ে ২ মোটরসাইকেল আরোহী নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কে নির্মাণাধীন কালভার্টে পড়ে মোটরসাইকেল আরোহী দুই যুবক নিহত হয়েছেন।

১৮ আগস্ট মঙ্গলবার ভোর সোয়া ৫টার দিকে শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের মুসলিমপুরে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান।

নিহতরা হলেন- একই ইউনিয়নের বালিয়াদিঘির মধ্যে বাজারের সাদিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমান (২০) ও জমির উদ্দিনের ছেলে আবুল হায়াত (৩৫)। তারা দুইজনেই ট্রাকের শ্রমিক ছিল।

ওসি মতিউর রহমান বলেন, কানসাটে ট্রাকে শ্রমিকের কাজ শেষ করে মোটরসাইকেলে নিজ বাড়ি বালিয়াদিঘি ফিরছিলেন। অসাবধানতাবশত মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে নির্মাণাধীন কালভার্টের নিচে পড়ে গেলে তারা গুরুতর আহত হন। বিষয়টি দেখতে পেয়ে ওই পথে যাতায়াতকারীরা তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওসি মতিউর রহমান আরও জানান, পরিবারের অভিযোগ না থাকায় মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আবারও নজর কাড়ল অপুর ‘আউটফিট’ লুক
আবারও নজর কাড়ল অপুর ‘আউটফিট’ লুক
১৮ আগস্ট ২০২৬ সকাল ১০:৩৩:৪২