• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১২:০১:৪৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দু'গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

২৯ জুন ২০২৬ সকাল ০৮:৩৬:৩৪

ব্রাহ্মণবাড়িয়ায় পাওনা টাকা নিয়ে দু'গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১, আহত ৩০

অনলাইন ডেস্ক: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা টাকা ও এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৩০ জন।

গতকাল ২৮ জুন রোববার রাত পৌনে ৮টা থেকে পৌনে ১১টা পর্যন্ত কালিকচ্ছ বাজার এলাকায় দফায় দফায় এ সংঘর্ষ চলে।

স্থানীয়রা জানান, সূর্যকান্দি গ্রামের মোশারফের পক্ষ এবং ধরন্তী গ্রামের খাদিম মিয়ার লোকজনের মধ্যে মাছ ধরার পাটি কেনার পাওনা টাকা নিয়ে বিরোধ চলছিল। পাশাপাশি এলাকায় আধিপত্য বিস্তার নিয়েও দুই পক্ষের মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এর জের ধরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয় পক্ষ।

আরও পড়ুন

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গুরুতর আহত অবস্থায় খাদিম মিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশ জানিয়েছে, সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সূত্র: যমুনা টিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০