• ঢাকা
  • |
  • বুধবার ২৬শে জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০২:১৬:০৪ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

৩ জুন ২০২৬ বিকাল ০৩:৫৭:০৫

কিশোরগঞ্জে ফুটপাত দখলমুক্ত করতে প্রশাসনের উচ্ছেদ অভিযান

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জ জেলা শহরে ফুটপাত দখলমুক্ত করতে এবং যানজট নিরসনে যৌথ অভিযান চালিয়েছে প্রশাসন।

৩ জুন বুধবার সকাল থেকে শহরজুড়ে এই বিশেষ উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে কিশোরগঞ্জ পৌরসভা ও জেলা পুলিশ। বেলা ১১টায় শহরের বটতলা মোড় এলাকায় অভিযানের উদ্বোধন করেন কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান।

পরে বটতলা মোড় থেকে একরামপুর মোড় পর্যন্ত ফুটপাত দখল করে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদ করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয় পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি শহরের যানজট কমাতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অভিযানে পুলিশ, পৌরসভা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

অভিযান শেষে পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, শহরকে যানজটমুক্ত ও পথচারীবান্ধব করতে ফুটপাত দখলের বিরুদ্ধে কঠোর অবস্থানে থাকবে প্রশাসন। উচ্ছেদ করা জায়গাগুলো যাতে পুনরায় দখল না হয় সেজন্য নিয়মিত নজরদারি ও তদারকি অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us