• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ০৮:৪৫:৩৬ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি-যুবদলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ

১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৫১:৩০

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি-যুবদলের অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বিএনপি ও যুবদলের দু’টি অফিস ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীরা।

১৪ নভেম্বর শনিবার রাতে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার ও বর্ণি বাজারে এ ঘটনা ঘটে।

জানা গেছে, রাতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতার্মীরা লাঠি-সোঠা নিয়ে মিছিল বের করে। এর এক পর্যায়ে নিলফা বাজারে বিএনপি অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেয়।

আরও পড়ুন

গোপালগঞ্জে দুর্ঘটনায় বাইসাইকেল চালক নিহত, বিক্ষুব্ধ জনতার বাসে আগুন

অপরদিকে, একই উপজেলার বর্ণি বাজারে যুবদল নেতার একটি ব্যক্তিগত অফিস ভাংচুর করা হয়। এ সময় পুরো এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান বলেন, বিএনপি কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের বিষয়টি আমি জেনেছি।

এটিভি/ আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)
আজকের রাশিফল (১৫ নভেম্বর ২০২৬)
১৫ নভেম্বর ২০২৬ সকাল ০৮:৩৬:৫০