• ঢাকা
  • |
  • রবিবার ১৩ই বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:১০:৪২ (26-Apr-2026)
  • - ৩৩° সে:

আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন

২৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৯:০৯

আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন
“ফাইল ছবি”

ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রভাব বিবেচনায় আন্তঃজেলা ও দূরপাল্লার বিভিন্ন রুটে গণপরিবহনের ভাড়া পুনর্নির্ধারণ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। নতুন ভাড়া কাঠামো আজ ২৬ এপ্রিল রোববার থেকে কার্যকর হচ্ছে। যাত্রীদের সুবিধার্থে প্রতিটি বাসে সংশোধিত ভাড়ার তালিকা (চার্ট) প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে।

২৫ এপ্রিল শনিবার বিআরটিএ নতুন ভাড়ার তালিকা প্রকাশ করে। একই সঙ্গে ঢাকা ও চট্টগ্রাম মহানগরীর আন্তঃজেলা রুটের পুনর্নির্ধারিত ভাড়াও ঘোষণা করা হয়।

Ad
Ad

গাবতলী রুট

Ad

ঢাকা (গাবতলী) থেকে পঞ্চগড় রুটে ৫১ আসনের বাসের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১,০০৫ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৮১ টাকা।

ঢাকা থেকে রংপুর রুটে ৫১ আসনের বাসের ভাড়া ৭৫১ টাকা এবং ৪০ আসনের বাসে ৯১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

ঢাকা থেকে দিনাজপুর রুটে ৫১ আসনের বাসে ৯৭৪ টাকা এবং ৪০ আসনের বাসে ১,২৪১ টাকা ভাড়া নির্ধারিত হয়েছে।

ঢাকা থেকে ঝিনাইদহ রুটে ৫১ আসনের বাসে ৫০১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৩৯ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ঢাকা থেকে রাজশাহী রুটে ৫১ আসনের বাসে ৭৭৭ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৯১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ঢাকা থেকে মেহেরপুর রুটে ৫১ আসনের বাসে ৭৭৬ টাকা এবং ৪০ আসনের বাসে ৯৮১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সায়েদাবাদ রুট

ঢাকা (সায়েদাবাদ) থেকে চট্টগ্রাম রুটে ৫১ আসনের বাসে ৭০৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৫২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ঢাকা থেকে কক্সবাজার রুটে ৫১ আসনের বাসে ৯০০ টাকা এবং ৪০ আসনের বাসে ১,১৪৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ঢাকা থেকে সিলেট রুটে ৫১ আসনের বাসে ৫৮০ টাকা এবং ৪০ আসনের বাসে ৭৪০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ঢাকা থেকে বরিশাল রুটে ৫১ আসনের বাসে ৪৬৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৯২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

ঢাকা থেকে খুলনা রুটে ৫১ আসনের বাসে ৫৪১ টাকা এবং ৪০ আসনের বাসে ৬৯০ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

সবচেয়ে দীর্ঘ রুট ঢাকা (সায়েদাবাদ) থেকে টেকনাফে ৫১ আসনের বাসে ভাড়া নির্ধারণ করা হয়েছে ১,০৪৭ টাকা এবং ৪০ আসনের বাসে ১,৩৩৫ টাকা।

মহাখালী রুট

ঢাকা (মহাখালী) থেকে ময়মনসিংহ রুটে ৫১ আসনের বাসে ২৯৪ টাকা এবং ৪০ আসনের বাসে ৩৭৫ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

মহাখালী থেকে জামালপুর রুটে ৫১ আসনের বাসে ৩৮৬ টাকা এবং ৪০ আসনের বাসে ৪৯২ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

মহাখালী থেকে শেরপুর রুটে ৫১ আসনের বাসে ৪২১ টাকা এবং ৪০ আসনের বাসে ৫৩৭ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

মহাখালী থেকে কিশোরগঞ্জ রুটে ৫১ আসনের বাসে ৪০১ টাকা এবং ৪০ আসনের বাসে ৫১১ টাকা ভাড়া নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ১৮ এপ্রিল রাতে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রেক্ষাপটে সরকার দেশে নতুন মূল্য নির্ধারণ করে। এতে প্রতি লিটার ডিজেল ১০০ টাকা থেকে ১১৫ টাকা, কেরোসিন ১১২ টাকা থেকে ১৩০ টাকা, অকটেন ১২০ টাকা থেকে ১৪০ টাকা এবং পেট্রোল ১১৬ টাকা থেকে ১৩৫ টাকা নির্ধারণ করা হয়। এর পরিপ্রেক্ষিতেই বাসভাড়া পুনর্নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন
আজ থেকে বর্ধিত ভাড়ায় চলবে গণপরিবহন
২৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৯:০৯






Follow Us