• ঢাকা
  • |
  • রবিবার ১৪ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:২৫:৪০ (28-Jun-2026)
  • - ৩৩° সে:

সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ

২৮ জুন ২০২৬ বিকাল ০৪:১২:৪৩

সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ

ডেস্ক রিপোর্ট: সিলেট ও কুমিল্লায় নতুন জেলা প্রশাসক (ডিসি) নিয়োগ দিয়েছে সরকার।

সিলেট জেলার ডিসি নিয়োগ পেয়েছেন কুমিল্লার বর্তমান ডিসি মু. রেজা হাসান। অন্যদিকে, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপসচিব রোজী আকতারকে কুমিল্লার ডিসি করা হয়েছে।

২৮ জুন রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এর আগে গত ২১ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে সিলেটের ডিসি সারওয়ার আলমকে পদ থেকে প্রত্যাহার করা হয়। এরপর এই পদ শূন্য থাকে।

হজরত শাহজালাল (রহ.) ও শাহপরান (রহ.)-এর মাজারের তহবিল ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার উদ্যোগকে ঘিরে সারওয়ার আলম সম্প্রতি আলোচনায় ছিলেন।
সূত্র: ঢাপো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
৪৭তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ
২৮ জুন ২০২৬ বিকাল ০৫:৪০:২৩







সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ
সিলেট ও কুমিল্লায় নতুন ডিসি নিয়োগ
২৮ জুন ২০২৬ বিকাল ০৪:১২:৪৩

Follow Us