• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ বিকাল ০৫:৩৫:২০ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

দায়িত্বে অবহেলা সহ্য নয়, কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:১১:৪৬

দায়িত্বে অবহেলা সহ্য নয়, কঠোর ব্যবস্থা: ইসি সানাউল্লাহ

স্টাফ রিপোর্টার, বগুড়া: দায়িত্ব পালনে কোনো ধরনের অবহেলা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবু ফজল মো. সানাউল্লাহ।

৫ এপ্রিল রোববার সকালে বগুড়া জেলা প্রশাসক কার্যালয়ে বগুড়া-৬ সদর আসনের উপনির্বাচন উপলক্ষে আয়োজিত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, ভিজিল্যান্স ও অবজারভেশন টিম এবং সংশ্লিষ্ট সেলের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিরপেক্ষভাবে এবং সংঘাত-রক্তপাত ছাড়াই সম্পন্ন হয়েছে। উপনির্বাচন বলে এটিকে ছোট করে দেখার সুযোগ নেই, কমিশন এই নির্বাচনকেও সমান গুরুত্ব দিচ্ছে। দায়িত্ব পালনে কেউ অবহেলা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নির্বাচন কমিশনার আরও বলেন, বিগত নির্বাচনে কিছু প্রিজাইডিং কর্মকর্তার অসতর্কতার কারণে বিতর্ক তৈরি হয়েছিল, যা কোনোভাবেই কাম্য নয়। এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক ও দায়িত্বশীল থাকতে হবে।
অবৈধ ও হারানো অস্ত্র প্রসঙ্গে তিনি বলেন, এখনও চার শতাধিক পিস্তল নিখোঁজ রয়েছে।

এ সব অস্ত্র যেন কোনো অসৎ উদ্দেশ্যে ব্যবহার না হয়, সে জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।

জেলা প্রশাসক মো. তৌফিকুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রাজশাহী রেঞ্জের পরিচালক মো. শফিকুল ইসলাম, রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আনম বজলুর রশীদ, ব্রিগেডিয়ার জেনারেল মামুনুর রশীদ, অতিরিক্ত মহাপরিচালক বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, সৈয়দ কামাল হোসেন, মহাপরিচালক, সেক্টর কমান্ডার, সেক্টর সদর দপ্তর, রাজশাহী, ব্রিগেডিয়ার জেনারেল জাহিদুর রহমান, এএফডব্লিউসি, পিএসসি, কমান্ডার, লে. কর্নেল তানভীর আহমে, তমাল, কমান্ডিং অফিসার, ৪০ বীরসহ বিভিন্ন বাহিনী ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮

রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
রংপুরে মাদক ও টাকাসহ যুবক গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৩০:৩১

হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
হাম উপসর্গে আরও ৩ শিশুর প্রাণহানি
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:২৮:৩২