• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:৫৫:০৩ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২৩:০৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার যানজট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৮ কিলোমিটার অংশজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

৪ এপ্রিল শনিবার ভোর থেকে মহাসড়কের দাউদকান্দি-মেঘনা সেতুর দুই পাশে এই যানজট সৃষ্টি হয়।

স্থানীয় লোকজন জানান, শনিবার ভোরের দিকে দাউদকান্দি সেতুর টোলপ্লাজায় টোলবক্সে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এতে দীর্ঘ সময় টোল নিতে ব্যাঘাত ঘটে। প্রায় দুই ঘণ্টা পর টোল নেওয়া শুরু হলে যানচলাচল স্বাভাবিক হতে শুরু হয়। কিন্তু এর পরপরই মহাসড়কের মুন্সিগঞ্জের ভবেরচর এলাকায় একটি গাড়ি বিকল হয়ে পড়ে। এ সময় যানচলাচল থেমে যেতে শুরু করে। কিছু কিছু গাড়ি উল্টোপথে চলার চেষ্টা করলে মহাসড়ক ব্লক হয়ে দাউদকান্দি ও ভবেরচর এলাকার অন্তত প্রায় ৮ কিলোমিটার অংশে যানজট সৃষ্টি হয়।

বেলা ১১টার দিকে হাইওয়ে পুলিশ বিকল হয়ে যাওয়া গাড়ি সরিয়ে নিলে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হতে শুরু করে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত দুপুর পৌনে ১টার দিকে থেমে থেমে যানচলাচল করতে দেখা গেছে।

দাউদকান্দি হাইওয়ে থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বলেন, ভোররাতে টোলপ্লাজায় সমস্যা এবং ভবেরচর এলাকায় একটি গাড়ি বিকল হয়ে যাওয়ায় যানজট সৃষ্টি হয়েছিল। এখন মহাসড়কে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪


দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮