• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ বিকাল ০৫:০৫:২৩ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

পায়ুপথে স্বর্ণ বহন, যুবক আটক

১৩ মার্চ ২০২৬ বিকাল ০৩:৩৫:১০

পায়ুপথে স্বর্ণ বহন, যুবক আটক

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ আন্তর্জাতিক চেকপোস্ট এলাকায় পায়ুপথে ২৩১.৮১ গ্রাম স্বর্ণ বহন করার সময় এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

১২ মার্চ বৃহস্পতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে ওই যুবককে আটক করা হয়।

Ad
Ad

আটক যুবকের নাম মো. সানি মাই (২৭)। সে গফরগাঁও উপজেলার জয়ধরখালির বড় বড়াই কাউরাইদ এলাকার বাসিন্দা এবং মো. রফিকুল ইসলামের ছেলে।

Ad

তল্লাশির সময় আর্চওয়ে মেটাল ডিটেক্টরে তার শরীরে ধাতব বস্তুর উপস্থিতি ধরা পড়ে। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি শরীরের ভেতরে স্বর্ণ বহন করার কথা স্বীকার করেন। পরবর্তীতে তাকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে থানা পুলিশের উপস্থিতিতে এক্সরে পরীক্ষা করলে তার পায়ুপথ থেকে দুটি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

উদ্ধার করা স্বর্ণের বার দুটি চাঁপাইনবাবগঞ্জ স্বর্ণ জুয়েলারি সমিতির মাধ্যমে পরীক্ষা করে খাঁটি স্বর্ণ বলে নিশ্চিত করা হয়েছে। উদ্ধার স্বর্ণের মোট ওজন ২৩১.৮১ গ্রাম, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫৩ লাখ ৯৪ হাজার ৬০০ টাকা।

এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মামলা দায়েরের পর তাকে শিবগঞ্জ থানা পুলিশে হস্তান্তর করা হবে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া বলেন, রাজস্ব ফাঁকি দিতে চোরাকারবারীরা যতই অভিনব কৌশল অবলম্বন করুক না কেন, বিজিবি সব ধরনের অপকৌশল প্রতিরোধে সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:৩৬:৩৭





বীরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
বীরগঞ্জে বাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:১৯:২৬


প্রায় ১ যুগ পর একসঙ্গে রবি-তামান্না
প্রায় ১ যুগ পর একসঙ্গে রবি-তামান্না
১৩ মার্চ ২০২৬ বিকাল ০৪:০১:১১


Follow Us