• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ দুপুর ০১:৪৩:৫১ (13-Mar-2026)
  • - ৩৩° সে:

সদরপুরে অনুদানের খেজুর পেল ৫০টি এতিমখানা

১৩ মার্চ ২০২৬ দুপুর ১২:১২:৫৩

সদরপুরে অনুদানের খেজুর পেল ৫০টি এতিমখানা

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলায় সৌদি আরবের অনুদান হিসেবে প্রাপ্ত ১৬০ কেজি খেজুর উপজেলার ৫০টি এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

১২ মার্চ বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে মাদ্রাসার প্রতিনিধিদের হাতে এসব খেজুর তুলে দেওয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরীফ শাওন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নুরুনাহার আনুষ্ঠানিকভাবে খেজুরগুলো হস্তান্তর করেন।

Ad
Ad

এ সময় ফরিদপুর-৪ (সদরপুর-ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুলের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক কে. এম আবু সাঈদ এবং জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মুন্সী জহুরুল হক। এছাড়াও বিভিন্ন মাদ্রাসার শিক্ষক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Ad

অনুষ্ঠানে বক্তারা বলেন, সৌদি আরবের এ অনুদান ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জন্য সহায়ক হবে এবং তাদের মাঝে সৌহার্দ্য ও সহযোগিতার বার্তা পৌঁছে দেবে। বিতরণ কার্যক্রমে অংশ নেওয়া মাদ্রাসা প্রতিনিধিরা অনুদানের জন্য সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম বুখারি
মারা গেলেন প্রখ্যাত অভিনেতা অসীম বুখারি
১৩ মার্চ ২০২৬ দুপুর ১২:৩০:৪৬







Follow Us