• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৯ই আশ্বিন ১৪৩৩ বিকাল ০৪:০৯:৩১ (24-Sep-2026)
  • - ৩৩° সে:

এবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সিলেটের সেই বিউটি রানী পাল

২৪ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:৫১:৩৩

এবার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হলেন সিলেটের সেই বিউটি রানী পাল

অনলাইন ডেস্ক: ‘শ্রাবণের মেঘগুলো’ গানের তালে ভিডিও করে আলোচনায় আসা সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল জেলার শ্রেষ্ঠ শিক্ষক নির্বাচিত হয়েছেন।

২১ সেপ্টেম্বর সোমবার জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাখাওয়াত এরশেদের স্বাক্ষরিত এক স্মারকের মাধ্যমে নির্বাচিত শিক্ষকদের তথ্য বিভাগীয় প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পাঠানো হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্র জানিয়েছে, বিভিন্ন উপজেলা থেকে বাছাই করা শিক্ষকদের মধ্য থেকে এবার চারজনকে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত করা হয়েছে।

শিক্ষক বিউটি রাণীর পাশাপাশি আরও তিন শিক্ষক শ্রেষ্ঠ হিসেবে নির্বাচিত হয়েছেন বলে জানিয়েছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাখাওয়াত এরশেদ।

তাদের মধ্যে বিউটি রাণী পাল ছাড়াও রয়েছেন- সিলেট সদর উপজেলার জহিরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জামাল উদ্দিন লস্কর, ওসমানীনগর উপজেলার আদমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরজাহান বেগম এবং গোলাপগঞ্জ উপজেলার ১ নম্বর চৌধুরীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আদরী রানী দাস।

একটি ভিডিও ঘিরে ফেঞ্চুগঞ্জ উপজেলার পিঠাইটিকর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিউটি রাণী পাল আলোচনায় আসেন।

গত ২৩ জুলাই তিনি ফেসবুকে কয়েক সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করেন। সেখানে নীল শাড়ি পরে আঁচল উড়িয়ে হাঁটার ওই ভিডিওতে ‘শ্রাবণের মেঘগুলো’ গানটি ব্যবহার করায় ট্রলের শিকার হন তিনি।

এর প্রতিবাদে ওই গানটিকেই প্রতীকী প্রতিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সামাজিক মাধ্যমে অভিনব প্রতিবাদ শুরু করেন দেশের বিভিন্ন এলাকার শিক্ষকরা।

সমালোচনার মুখে পড়ার পরও পাশে থেকে সমর্থন দেয়ায় দেশবাসী, পরিবার এবং সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন শিক্ষিকা বিউটি রাণী।

এর আগে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৩ আয়োজনে সিলেট জেলায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রাক্তন শিক্ষার্থী বিউটি রানী পাল।

অনুভূতি প্রকাশ করতে গিয়ে বিউটি রানী পাল বলেন, স্বীকৃতি পেলে স্বাভাবিকভাবে যে কারোই ভালো লাগে৷ আমারও ভালো লাগছে৷ আমার শিক্ষার্থীদের আরও ভালো সেবা দিতে চাই। ভালো কাজ ধরে রাখতে চাই৷

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

৩ গণমাধ্যমে ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত
৩ গণমাধ্যমে ট্রাম্পের দেওয়া নিষেধাজ্ঞা স্থগিত
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:০২:৫৬



ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী
ফ্যাসিবাদের উত্থান হলে কেউ রক্ষা পাবে না: রিজভী
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৮:০৬


রাঙামাটিতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৮
রাঙামাটিতে পুলিশের পৃথক অভিযানে গ্রেফতার ৮
২৪ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৩:২৪:০৫