• ঢাকা
  • |
  • রবিবার ১লা অগ্রহায়ণ ১৪৩৩ দুপুর ১২:৪২:০৩ (15-Nov-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, ছত্রভঙ্গ করলো পুলিশ

১৫ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৯:১৪

গাজীপুর মহাসড়ক অবরোধের চেষ্টা পোশাকশ্রমিকদের, ছত্রভঙ্গ করলো পুলিশ
ছবি: সংগৃহীত

অনলাইন ডেস্ক: গাজীপুর, সাভার ও নারায়ণগঞ্জ শিল্পাঞ্চলে সকাল থেকে কাজে যোগ দিয়েছেন পোশাকশ্রমিকরা। নাশকতা ও অরাজকতা ঠেকাতে বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছে পুলিশ ও বিজিবি।

১৫ নভেম্বরন রোববার সকালে গাজীপুরের মৌচাক এলাকায় একটি কারখানার শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধের চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।

কালিয়াকৈর থানার ওসি জানান, সাম্প্রতিক সময়ে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ঘিরে অরাজকতার ঘটনায় এ পর্যন্ত ৪টি মামলা হয়েছে। গ্রেফতার করা হয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের অর্ধশত নেতাকর্মীকে।

আরও পড়ুন

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেত্রী মমতাজ গ্রেপ্তার

এদিকে, শ্রমিক অসন্তোষে ক্ষতিগ্রস্ত পোশাক কারখানাগুলোয় ‘নো ওয়ার্ক, নো পে’ নীতি কার্যকরের ঘোষণা দিয়েছেন বিজিএমইএ ও বিকেএমইএ নেতারা।

এটিভি/আরএম

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ