• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৪:৪০:৫৩ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

পদ্মায় আড়াআড়ি বাঁশের বাঁধ, অবাধে জাটকা নিধন

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩৯:২৭

পদ্মায় আড়াআড়ি বাঁশের বাঁধ, অবাধে জাটকা নিধন

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: পদ্মা নদীর বুকে আড়াআড়ি বাঁশের বাঁধ নির্মাণ করে অবাধে চলছে জাটকা ইলিশ নিধন। সদরপুর উপজেলার বিভিন্ন পয়েন্টে নদীর বালুচরের মধ্যবর্তী জলমহালে সারি সারি বাঁশ পুঁতে পানির নিচে জাল বসিয়ে তৈরি করা হয়েছে দীর্ঘ ফাঁদ। এতে স্বাভাবিক চলাচলের পথ বন্ধ হয়ে আটকা পড়ছে জাটকা ও ইলিশসহ বিভিন্ন প্রজাতির মাছ।

Ad

সরেজমিনে দেখা যায়, উপজেলার ঢেউখালী, আকোটের চর, চর নাসিরপুর ও দিয়ারা নারিকেল বাড়িয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকাজুড়ে এসব অবৈধ বাঁধ নির্মাণ করা হয়েছে। বাঁশের সঙ্গে শক্ত জাল বেঁধে নদীর এক পাড় থেকে অন্য পাড় পর্যন্ত ফাঁদ তৈরি করা হয়েছে। কয়েক ঘণ্টা পরপর অসাধু জেলেরা ফাঁদে আটকা পড়া মাছ তুলে স্থানীয় বাজারে বিক্রি করছেন। আড়াআড়ি বাঁধের কারণে শুধু জাটকাই নয়, ছোট-বড় সব ধরনের মাছ আটকা পড়ছে। ফলে নদীতে ইলিশের পাশাপাশি অন্যান্য প্রজাতির মাছের সংখ্যাও দিন দিন কমে আসছে।

Ad
Ad

স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ বাঁধ মাছের প্রজনন চক্রের জন্য মারাত্মক হুমকি। একই সঙ্গে নৌযান চলাচলেও সৃষ্টি করছে বড় ধরনের প্রতিবন্ধকতা। তারা দ্রুত এসব বাঁধ অপসারণ ও দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

ইলিশের উৎপাদন বৃদ্ধি ও প্রজনন নিশ্চিত করতে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে সাগর ও নদীতে ৮ মাসের নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে। ১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত ১০ ইঞ্চির কম জাটকা ধরা, ক্রয়-বিক্রয়, পরিবহন ও মজুত সম্পূর্ণ নিষিদ্ধ। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধিত) অধ্যাদেশ, ২০২৫ এবং মৎস্য অধিদপ্তরের বিধান অনুযায়ী আইন অমান্য করলে অনধিক ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা অনধিক ৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডের বিধান রয়েছে।

নিষেধাজ্ঞা চলাকালীন সময়েও পদ্মায় এভাবে বাঁধ দিয়ে জাটকা নিধন চলতে থাকায় নজরদারি ও অভিযানের কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এখনই যদি নির্বিচারে জাটকা নিধন বন্ধ করা না যায়, তবে আগামী বছরগুলোতে ইলিশ উৎপাদনে বড় ধরনের ঘাটতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। এতে ক্ষতিগ্রস্ত হতে পারে দেশের অর্থনীতি ও নদীনির্ভর জেলেদের জীবিকা।

এ বিষয়ে সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, নদীতে আড়াআড়ি বাঁধ অপসারণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। খুব দ্রুত এসব অবৈধ বাঁধ উচ্ছেদ ও জড়িতদের আইনের আওতায় আনার ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
বকশীগঞ্জে ভ্রাম্যমাণ ট্রাকে টিসিবি পণ্য বিক্রয়
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:০৬:৫২



১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:০৩


বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:৩৬

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯


সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:০৫


Follow Us