পুবাইল পশ্চিম (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীর আলোচিত যুবলীগ নেতা ও সাবেক কাউন্সিলার বিল্লাল হোসেন মোল্লাকে আটক করেছে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ইমিগ্রেশন পুলিশ।

১৫ ফেব্রুয়ারি রোববার রাত সাড়ে ১০টার দিকে তাকে গ্রেফতার করা হয়। পরে মধ্য রাতে টঙ্গী পশ্চিম পুলিশের কাছে তাকে হস্তান্তর করেন। তার বিরুদ্ধে টঙ্গী ও গাজীপুরের বিভিন্ন থানা একাধিক মামলা রয়েছে।


বিল্লাহ হোসেন মোল্লা টঙ্গী পশ্চিম থানাধীন ছালামত মোল্লা রোডের মমিন মোল্লার ছেলে। তিনি ৫৪নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলার।
পুলিশ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট গনঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে ছিলেন যুবলীগ নেতা বিল্লাল হোসেন মোল্লা। রোববার রাতে শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মালয়েশিয়ার কুয়ালালামপুরগামী মালয়েশিয়া এয়ারলাইন্স (MH-197) ফ্লাইট যোগে দেশ ছাড়ার চেষ্টা করছিলেন তিনি।
টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ শাহীন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available