• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে জ্যৈষ্ঠ ১৪৩৩ বিকাল ০৩:৫৭:২৮ (12-Jun-2026)
  • - ৩৩° সে:

কিশোরগঞ্জে মানসিক প্রতিবন্ধী ওসমানের সন্ধান চায় পরিবার

১২ জানুয়ারী ২০২৬ সকাল ১০:১৮:২৭

কিশোরগঞ্জে মানসিক প্রতিবন্ধী ওসমানের সন্ধান চায় পরিবার
“প্রতিবন্ধী মো. ওসমান”

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের কুকিমাদল গ্রামের মো. ওসমান (৪৪) নামে এক মানসিক প্রতিবন্ধী পাঁচ দিন ধরে নিখোঁজ। খুঁজে না পেয়ে মানুষের দ্বারে দ্বারে ঘুরে বেড়াচ্ছে তার পরিবার।

গত ৬ জানুয়ারি মঙ্গলবার আনুমানিক সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনের রাস্তায় যান ওসমান। পরে আর বাড়িতে ফিরে আসেননি তিনি। তিনি কুকিমাদল গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে।

মানসিক প্রতিবন্ধী মো. ওসমানের গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, উচ্চতা পাঁচ ফুট ছয় ইঞ্চি। তার পরনে ছিল চেক লুঙ্গি, ফুলহাতা জ্যাকেট ও সবুজ রঙের কম্বল।

অনেক খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান না পেয়ে গত ১০ জানুয়ারি করিমগঞ্জ থানায় একটি নিখোঁজ ডায়েরি করেছেন তার ছেলে মো. বায়েজিদ।

কোনো সহৃদয়বান ব্যক্তি যদি মানসিক প্রতিবন্ধী ওসমানের সন্ধান পায় তাহলে করিমগঞ্জ থানার ওসির মুঠোফোন নম্বরে (০১৩২০০৯৫৪১৭) যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলন শুরু
১২ জুন ২০২৬ বিকাল ০৩:৪৩:৩৭







৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
৪০ বছর পর এক ফ্রেমে রজনীকান্ত-হৃতিক
১২ জুন ২০২৬ দুপুর ০১:০৯:০৩


Follow Us