• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:০২:৪১ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!

১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮

দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!

অনলাইন ডেস্ক: অনলাইনে জুয়া খেলতে গিয়ে প্রায় ১৫ লাখ টাকা হারিয়ে সর্বস্বান্ত হয়েছেন খাগড়াছড়ির রামগড়ের যুবক মো. সজিব (২৫)। সঞ্চয় ও সম্পদ হারিয়ে আর্থিকভাবে বিপর্যস্ত হওয়ার পর নিজের ভুল উপলব্ধি করে এবার ব্যতিক্রমীভাবে দুধ দিয়ে গোসল করে সব ধরনের জুয়া ছেড়ে দেয়ার শপথ নিয়েছেন তিনি। শনিবার রামগড় ইউনিয়ন পরিষদের সামনে এ ঘটনা ঘটে।

পরে ১৩ সেপ্টেম্বর রোববার সকাল থেকেই দুধ দিয়ে গোসল করার এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে স্থানীয়দের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।

সজিব রামগড় উপজেলার ১ নম্বর রামগড় ইউনিয়নের লামকুপাড়া গ্রামের নুরুন নবীর ছেলে। তিনি পেশায় একজন ক্ষুদ্র ব্যবসায়ী।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ইউনিয়ন পরিষদের সামনে বসে নিজের শরীরে দুধ ঢেলে গোসল করছেন সজিব। এ সময় তিনি অনলাইন জুয়ার কারণে নিজের জীবনে নেমে আসা বিপর্যয়ের কথা তুলে ধরেন। জুয়া খেলতে গিয়ে প্রায় ১৫ লাখ টাকা হারিয়েছেন জানিয়ে তিনি বলেন, এতে তার সংসার ও আর্থিক অবস্থা ভেঙে পড়েছে। বর্তমানে তিনি প্রায় নিঃস্ব।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দীর্ঘদিন ধরে অনলাইনসহ বিভিন্ন ধরনের জুয়ার সঙ্গে যুক্ত ছিলেন সজিব। জুয়ার পেছনে একের পর এক টাকা খরচ করতে গিয়ে ধীরে ধীরে তার সঞ্চয় ও সম্পদ শেষ হয়ে যায়। একপর্যায়ে তিনি চরম আর্থিক সংকটে পড়েন।

এরপর নিজের ভুল বুঝতে পেরে শনিবার প্রকাশ্যে প্রায় ১০ লিটার দুধ দিয়ে গোসল করে জুয়া থেকে পুরোপুরি সরে আসার শপথ নেন তিনি।

রামগড় ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল হুদা বলেন, জুয়ার কারণে ছেলেটি অনেক কিছু হারিয়েছে। ভুল বুঝতে পেরে সে এ পথ থেকে ফিরে আসার প্রতিজ্ঞা করেছে। সত্যিই যদি সে জুয়া ছেড়ে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তাহলে সেটিই তার, তার পরিবার ও এলাকার জন্য ভালো হবে।

প্রত্যক্ষদর্শী আবদুল মান্নান বলেন, প্রকাশ্যে নিজের ভুল স্বীকার করা সহজ নয়। সজিব যেন নিজের প্রতিজ্ঞায় অটুট থেকে স্বাভাবিক ও ভালো জীবনে ফিরে আসতে পারেন, সেটিই সবার প্রত্যাশা।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম বলেন, জুয়া সরাসরি হোক কিংবা অনলাইনে—দুই ধরনের জুয়াই অবৈধ। এ বিষয়ে পুলিশের নিয়মিত অভিযান চলছে। পাশাপাশি জনসচেতনতা তৈরিতে মাদক ও জুয়া বিরোধী প্রচার-প্রচারণাও চালানো হচ্ছে।

সূত্র: চ্যানেল ২৪

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
প্রধানমন্ত্রীর ফেনী সফর স্থগিত
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৫১:০৩

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক জাতীয় কমিটি পুনর্গঠন
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:৩৮:২৪


হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
হরমুজ খুলতে যুক্তরাষ্ট্রকে ৭ শর্ত দিল ইরান
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৯:৪১

মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:১৬:৫৪


দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
দুধ দিয়ে গোসল করে অনলাইন জুয়া ছাড়লেন নিস্ব যুবক!
১৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪১:৪৮