• ঢাকা
  • |
  • রবিবার ১০ই ফাল্গুন ১৪৩২ বিকাল ০৩:৫৬:৫০ (22-Feb-2026)
  • - ৩৩° সে:

চার যানবাহনের ধাক্কা

গোড়াইতে প্রাইভেট কারে থাকা মা-মেয়ের মৃত্যু

২৬ ডিসেম্বর ২০২৫ রাত ০৯:১৬:১২

গোড়াইতে প্রাইভেট কারে থাকা মা-মেয়ের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াইতে পরপর চার যানবাহনের ধাক্কায় প্রাইভেট কারে থাকা যাত্রী মা-মেয়ে নিহত হয়েছেন।

Ad

২৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় মির্জাপুর উপজেলার গোড়াই ফ্লাইওভারের পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- ফেনীর জিসান কবির টিপুর স্ত্রী সাদিয়া কবির (৩৭), তাদের ১০ মাস বয়সী শিশু কন্যা তাজরিয়া কবির পিয়ম।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহত সাদিয়া কবির টাঙ্গাইলে একটি বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে প্রাইভেট কার যোগে ঢাকার মিরপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গোড়াই ফ্লাইওভারের পূর্বপাশে পৌঁছালে তাদের বহনকারী সাদা রঙের প্রাইভেট কারটি সামনে থাকা ঢাকাগামী ট্রাককে সজোরে ধাক্কা দেয়। ওই প্রাইভেট কারটিকে অপর একটি লাল রঙের প্রাইভেট কার সজোরে ধাক্কা দেয়। অন্যদিকে পেছনে থাকা আরেকটি বাস লাল রঙের প্রাইভেট কারকে ধাক্কা দেয়। এ ঘটনায় সাদা প্রাইভেট কারে থাকা যাত্রী মা ও মেয়ে ঘটনাস্থলেই মারা যান। এতে মহাসড়কে যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ গিয়ে রেকারের মাধ্যমে মহাসড়ক থেকে গাড়িগুলো সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়। ট্রাকটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। ট্রাকের ড্রাইভার পলাতক রয়েছেন।

গোড়াই হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সোহেল সারোয়ার বলেন, চারটি পরিবহন পর্যায়ক্রমে ধাক্কা দেয়। এতে দুইজন যাত্রীর মৃত্যু হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে নিহতদের মরদেহ হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
১৬ বছর বয়সীদের এনআইডি নিবন্ধনের ঘোষণা দিলো ইসি
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৫৪:০৩


বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
বেগমগঞ্জে চোরচক্রের সক্রিয় ২ সদস্য গ্রেফতার
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪০:৩৬

মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
মেঘনায় অবৈধ বালু উত্তোলনে বাধা, গুলিতে আহত-৭
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:২০:২৯


সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
সিদ্ধিরগঞ্জে হেরোইনসহ গ্রেফতার-৬
২২ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:০৩:০৫





Follow Us