স্টাফ রিপোর্টার, পিরোজপুর: পিরোজপুর-২ আসনের আওয়ামী লীগ সাবেক সংসদ সদস্য ও জেলা পরিষদের সাবেক প্রশাসক অধ্যক্ষ শাহ্ আলমকে রমনা থানা পুলিশ আটক করেছে।
২৮ ফেব্রুয়ারি শনিবার সন্ধ্যা ৬টার দিকে রাজধানী ঢাকার ডিপ্লোমা ইনস্টিটিউটের সামনে থেকে আটক করা হয় তাকে।


শাহ আলমের ছেলে মো. সাগর বলেন, বাবা ইফতার পার্টির একটি অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ডিপ্লোমা ইনস্টিটিউটে গেলে স্থানীয় লোকজন তাকে চিনতে পেরে বিক্ষুব্ধ হয়ে ওঠে। এ সময় পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে পড়লে জনতা রমনা থানায় খবর দেয়।

সাগর আরও বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাকে সেখান থেকে আটক করে থানায় নিয়ে যায়। বাবাকে রাজনৈতিক প্রতিহিংসার জন্য আটক করা হয়েছে।
রমনা থানা সূত্রে জানা যায়, বিক্ষুব্ধ জনসাধারণের তথ্যের ভিত্তিতে ঘটনাস্থল থেকে শাহ্ আলমকে আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নেছারাবাদ থানান ইনচার্জ মেহেদি হাসান সাবেক এমপির গ্রাফতা চিহ্নিত করে বলেন, তার বিরুদ্ধে তার নিজ এলাকা নেছারাবাদ থানায় কোনো মামলা নেই।
উল্লেখ্য, শাহ্ আলম ২০০৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পিরোজপুর-২ আসন থেকে সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে। এছাড়া তিনি পিরোজপুর জেলা পরিষদের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available