• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:১৫:৫৭ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

বাগেরহাটে নদীভাঙনরোধ ও সুপেয় পানির দাবিতে গণশুনানি

৩০ অক্টোবর ২০২৫ সকাল ১১:৪০:০৬

বাগেরহাটে নদীভাঙনরোধ ও সুপেয় পানির দাবিতে গণশুনানি

রামপাল (বাগেরহাট) প্রতিনিধি: ‘ভাত নয়, বেড়িবাঁধ চাই’ এই স্লোগানকে সামনে রেখে বাগেরহাটের রামপালে নদীভাঙন প্রতিরোধ ও নিরাপদ পানির নিশ্চয়তার দাবিতে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

২৯ অক্টোবর বুধবার রামপাল থানার পাশে বালুর মাঠে বেসরকারি মানব উন্নয়ন সংস্থা বাঁধনের উদ্যোগে ও একশনএইড বাংলাদেশের সহযোগিতায় এই গণশুনানির আয়োজন করা হয়।

গণশুনানিতে  বক্তারা বলেন, বছরের পর বছর ধরে ঘষিয়াখালি চ্যানেলের ভাঙনে শতাধিক পরিবার জমি, ঘরবাড়ি ও জীবিকা হারিয়ে ভূমিহীন হয়ে পড়েছে। পাশাপাশি লবণাক্ততা ও দূষণের কারণে এলাকায় নিরাপদ পানির তীব্র সংকট দেখা দিয়েছে।

আরও পড়ুন

জলবায়ু পরিবর্তনজনিত বাস্ত্যুচুতি, ক্ষয়ক্ষতি ও অনিশ্চিত ভবিষ্যৎ

বক্তারা আরও বলেন, রোমজাইপুরসহ নদীভাঙনকবলিত এলাকার মানুষকে বাঁচাতে টেকসই বেড়িবাঁধ নির্মাণ, নিরাপদ পানির ব্যবস্থা ও ভূমিহীন পরিবারগুলোর পুনর্বাসন এখন সময়ের দাবি।

গণশুনানিতে উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর শেখ আবদুল ওয়াদুদ, বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত মল্লিক, জেলা প্রেসক্লাবের সভাপতি মো. কামরুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার রিফাতুল ইসলাম, রামপাল উপজেলা নির্বাহী অফিসার তামান্না ফেরদৌসীসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও স্থানীয়রা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২