• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ দুপুর ০২:২০:৪৩ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড

৩ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:২৬:৪৮

বকশীগঞ্জে ইউএনওর হস্তক্ষেপে বাল্যবিবাহ পণ্ড

বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের বকশীগঞ্জে বাল্যবিবাহ পণ্ড করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাহ জহুরুল হোসেন।

৩ অক্টোবর শুক্রবার দুপুর ২টার দিকে খবর পেয়ে ইউএনও শাহ জহুরুল হোসেন উপজেলার বগারচর ইউনিয়নের খাসিপাড়া গ্রামে গিয়ে বিয়ে বাড়িতে হাজির হন এবং চলমান বাল্যবিবাহটি বন্ধ করে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বগারচর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ।

ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, খাসিরপাড়া গ্রামের নবম শ্রেণির এক স্কুলছাত্রীর সঙ্গে উপজেলার নিলক্ষিয়া ইউনিয়নের এক ছেলের বিয়ের আয়োজন চলছিল। জাতীয় জরুরি সেবা ১০৯৮ এ খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হয় এবং বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব হয়।

তিনি আরও বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক অপরাধ। এ ধরনের বিয়ে হলে কন্যাশিশুর জীবন ও ভবিষ্যৎ ঝুঁকির মুখে পড়ে। তাই যে কোনো অবস্থায় বাল্যবিবাহ প্রতিরোধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
আমতলীতে আখরোট খেয়ে ৭ জন শিক্ষার্থী হাসপাতালে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০২:১৩:১৪



ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
ধানমন্ডির আগুন নিয়ন্ত্রণে
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ০১:২১:১০


উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
উপনির্বাচন: ঠাকুরগাঁও-১ আসনে ভোটগ্রহণ ২৯ অক্টোবর
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৫২:৫৩

আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
আজ পালিত হচ্ছে বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৪৫:৩১

নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
নারায়ণগঞ্জে মাদক কারবারিসহ ৮৭ জন গ্রেফতার
১০ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:৩৩:২৩