• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৬শে ভাদ্র ১৪৩৩ রাত ০৯:১৫:৫৭ (10-Sep-2026)
  • - ৩৩° সে:

মধ্যরাতে খুলনা রেঞ্জের ৬৪টি থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন

২১ জুলাই ২০২৫ সকাল ০৮:২৫:২৬

মধ্যরাতে খুলনা রেঞ্জের ৬৪টি থানায় অনলাইন জিডি কার্যক্রমের উদ্বোধন

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনা রেঞ্জের ৬৪টি থানায় একযোগে অনলাইন জিডি (সাধারণ ডায়েরি) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

২০ জুলাই রোববার দিবাগত রাত ১২টায় ডুমুরিয়া থানা থেকে অনুষ্ঠানের প্রধান অতিথি খুলনা রেঞ্জ ডিআইজি মো. রেজাউল হক এই অনলাইন জিডির কার্যক্রমের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এডিশনাল ডিআইজি জয়নুদ্দিন, খুলনা জেলা পুলিশ সুপার টি.এম মোশাররফ হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার (বি সার্কেল) মো. খায়রুল আনাম।

ডুমুরিয়া থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুদ রানার পরিচালনায় উপস্থিত ছিলেন- বিএনপি নেতা শেখ ফরহাদ হোসেন, নিত্যানন্দ মন্ডল, মোল্যা মশিউর রহমান, এডভোকেট মুনিমুর রহমান নয়ন, জামায়াত নেতা মো. হাবিবুর রহমান, শেখ মাহাবুবুর রহমান, খান শফিকুল ইসলাম, নজরুল হালদার, মেহেদী হাসান রাসেল প্রমুখ।

অনলাইন জিডি চালুর মাধ্যমে জনসাধারণের হয়রানি ও সময় অপচয় রোধ হবে বলে বক্তারা মত প্রকাশ করেন। পুলিশ বিভাগের ডিজিটাল রূপান্তরের এ পদক্ষেপকে জনবান্ধব সেবা বিস্তারে গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে দেখা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
৬ মাসে রেমিট্যান্স বাড়ল ১৩.১ শতাংশ
১০ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩০:১৪



সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
সংসদে এপিবিএন বিল পাস, বিস্তৃত হচ্ছে তদন্তের ক্ষমতা
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৫৩


আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
আমিরাতের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করল আলজেরিয়া
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:২৯



‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
‘র‍্যাবের সঙ্গে এসআরবির কোনও সংস্পর্শ নেই’
১০ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩৯:০৭