• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৫ই আষাঢ় ১৪৩৩ ভোর ০৫:৫৪:৩৮ (30-Jun-2026)
  • - ৩৩° সে:

প্রিপেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ

১৩ মে ২০২৫ সকাল ১০:২০:৪০

প্রিপেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে বিক্ষোভ

ঠাকুরগাঁও প্রতিনিধি: ‘আগে টাকা পরে বিদ্যুৎ, মানি না মানবো না’ এই স্লোগান দিয়ে প্রিপেইড মিটার চালুর সিদ্ধান্ত বাতিলের দাবিতে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বিদ্যুতের গ্রাহকরা।

ঠাকুরগাঁও বিদ্যুৎ ফোরামের আয়োজনে ১২ মে সোমবার সকাল সাড়ে ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে সমবেত হয়ে একটি বিক্ষোভ মিছিল বের করেন নেসকোর বিদ্যুৎ গ্রাহকেরা।

মিছিলটি ঠাকুরগাঁও চৌরাস্তায় এসে সমাবেশ কর্মসূচি পালন করে। যেখানে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও বিদ্যুৎ ফোরামের নেতারা।

বক্তারা বলেন, ঠাকুরগাঁওয়ের প্রায় ৯০ ভাগ মানুষ নিম্ন আয়ের। আমাদের পক্ষে আগে টাকা পরে বিদ্যুৎ, এ প্রক্রিয়া মেনে নেওয়া সম্ভব না। এতে করে নিম্ন আয়ের মানুষেরা কঠিন বিপদের মুখে পড়বে। প্রিপেইড মিটার জনস্বার্থ বিরোধী হয়রানিমূলক একটি সিস্টেম। তাই ঠাকুরগাঁওয় প্রি-পেইড মিটার চালুর যে সিদ্ধান্ত নেয়া হয়েছে সেটি অবিলম্বে বাতিল করার দাবি জানান তারা।

সেখান থেকে বিক্ষোভ মিছিলটি নেসকোর অভিমুখে যাত্রা করে। নেসকোর কার্যালয়ের সামনে বিভিন্ন স্লোগান দিয়ে ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন তারা। পরে নির্বাহী প্রকৌশলী সিরাজুল ইসলামের কাছে স্মারকলিপি প্রদান করেন সংগঠনটির নেতাকর্মীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
২৯ জুন ২০২৬ বিকাল ০৫:১৬:১১


Follow Us