• ঢাকা
  • |
  • রবিবার ২২শে ভাদ্র ১৪৩৩ সকাল ১০:২৫:১১ (06-Sep-2026)
  • - ৩৩° সে:

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:৫৫

আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

অনলাইন ডেস্ক: জরুরি উন্নয়নকাজের জন্য আজ ৬ সেপ্টেম্বর রোববার সাতক্ষীরার বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না। ৫ সেপ্টেম্বর শনিবার সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুৎ অফিসের আওতাধীন কালিগঞ্জ ফুলতলায় রাস্তার খুঁটি সরানোর কাজ করা হবে। ফলে এই সময়ে উপজেলার একটি অংশে বিদ্যুৎ থাকবে না।

এলাকাগুলো হলো—উপজেলার পাউখালী, পিরোজপুর, ধূলবাড়িয়া, রায়পুর, খাজাবাড়ীয়া, উজায়মারি, নিত্যানন্দপুর, খড়িতলা, টুপাদিয়া, মহেশ্বরপুর, রতনপুর, গান্ডুসিয়া, গণেশপুর, উচ্ছেপাড়া, মুড়াগাছা, বাঁশঝাড়িয়া, গড়াইমহল, মুড়াগাছা গোয়ালপোতা ও পীরগাজন, ভদ্রখালি বাজার, ঠেকরা, সোনার বাংলা ক্লাব, গোবিন্দপুর, শ্রীকলা, জীবনগাছা, কালিকাপুর, কলিযুগা, কুশলিয়া (আংশিক), বাজার গ্রাম, রহিমপুর সাহেবের মোড় ও মহতপুর এলাকা।

তবে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ সচল করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কালিগঞ্জ বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ।

সূত্র: স্টার নিউজ 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

মিসরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
মিসরে টিভি উপস্থাপিকাসহ ১২ জনের মৃত্যুদণ্ড
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০:১৩:১৫



আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
আজ ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:২৬:৫৫

নারী এশিয়া কাপসহ আজ টিভিতে যা দেখবেন
নারী এশিয়া কাপসহ আজ টিভিতে যা দেখবেন
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৮:৩২

দেশের যেসব অঞ্চলে আজ বজ্রবৃষ্টি হতে পারে
দেশের যেসব অঞ্চলে আজ বজ্রবৃষ্টি হতে পারে
৬ সেপ্টেম্বর ২০২৬ সকাল ০৯:১৭:০৭