• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৯:১৯ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

কচুয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষককে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে বিদায় দিলেন শিক্ষার্থী-অভিভাবকরা

২৮ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:২৬:১০

কচুয়ায় অবসরপ্রাপ্ত শিক্ষককে ফুল দিয়ে সাজানো গাড়িতে করে বিদায় দিলেন শিক্ষার্থী-অভিভাবকরা

কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি: শিক্ষকের প্রতি ভালোবাসা এবং শ্রদ্ধার বিরল দৃষ্টান্ত স্থাপন করলেন কচুয়া উপজেলার দারাশাহী তুলপাই উচ্চ বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা। বিদায় বেলায় শিক্ষার্থী ও সহকর্মীদের ভালোবাসায় সিক্ত হলেন সদ্য বিদায়ী সিনিয়র সহকারী শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথ।

২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দুপুরে সুরেশ চন্দ্র দেবনাথের অবসরগ্রহণ উপলক্ষে রাজকীয় বিদায় অনুষ্ঠানের আয়োজন করেন বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, সহকর্মী ও এলাকাবাসী। এ সময় কান্নায় ভেঙে পড়েন সহকর্মীসহ শিক্ষার্থীরা।

বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান শিক্ষক মো. জহিরুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মো. জহিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সদ্য বিদায়ী সংবর্ধিত সিনিয়র সহকারী শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথ।

সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ঢাকা শিক্ষা বোর্ডের সেকশন অফিসার মো. আনোয়ার হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য জুয়েল পাটোয়ারী, সিনিয়র সহকারী শিক্ষক জামাল উদ্দিন, সাইফুল্লাহ, অমর কৃষ্ণ দেবনাথ, সরকারি শিক্ষক মেহেদী হাছান সবুজ, মো. জালাল উদ্দিন, ফখরুল ইসলাম, ওই বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শাহ পরান, কামরুল ইসলাম, জাহিদুল ইসলাম, হৃদয় পাটোয়ারী প্রমুখ।

অনুষ্ঠানের শেষে, শিক্ষক-শিক্ষিকা, বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা সদ্য বিদায়ী সিনিয়র সহকারী শিক্ষক সুরেশ চন্দ্র দেবনাথকে ফুল দিয়ে সাজানো গাড়িতে তাঁর গ্রামের বাড়ি ফতেপুর পৌঁছে দেয়।

জানা যায়, ১৯৮৫ সালে দারাশাই তুলপাই উচ্চ বিদ্যালয় দিয়ে সহকারী শিক্ষক হিসেবে কর্ম জীবন শুরু করেন সুরেশ চন্দ্র দেবনাথ। ২৭ ফ্রেব্রুয়ারি বৃহস্পতিবার ওই বিদ্যালয়ের থেকে অবসরে যান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১