• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৩৮:১৭ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

দৌলতখানে রাতের আঁধারে কবর খুঁড়ে কঙ্কাল চুরি

৮ ফেব্রুয়ারি ২০২৫ বিকাল ০৫:২৯:০৩

দৌলতখানে রাতের আঁধারে কবর খুঁড়ে কঙ্কাল চুরি

দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে রাতের আঁধারে কবর থেকে খুড়ে ৫টি কঙ্কাল চুরি হয়েছে। 

৮ ফেব্রুয়ারি শনিবার ভোর রাতে উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কামাল পাটোয়ারী বাড়ি জামে মসজিদের পাশে মীর বাড়ির পারিবারিক কবরস্থান থেকে মাটি খুঁড়ে এ ৫টি কঙ্কাল চুরির ঘটনা ঘটে।  এতে এলাকাবাসীর  মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

কবরগুলো হলো ওই এলাকার বাসিন্দা লতিফ হাওলাদার, হাজেরা বেগম, আবুল খায়েরের। বাকি দুই ব্যক্তির নাম জানা যায়নি।

আরও পড়ুন

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

স্থানীয় বাসিন্দা নুর সলেমান জানান, মীর বাড়ির পারিবারিক কবরস্থানে প্রায় ৫০টির বেশি কবর রয়েছে। সেখান থেকে ভোর রাতে ৫টি কবর থেকে কঙ্কাল চুরি হয়।  হঠাৎ  কঙ্কাল চুরি হওয়ায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

দৌলতখান থানার (ওসি)  জিল্লুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় কে বা কারা জড়িত, তা তদন্ত করবে পুলিশ। কঙ্কাল চোরদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬