• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৫ই ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:১৩:০৭ (20-Aug-2026)
  • - ৩৩° সে:

সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ ঢুকবে না বিজিবি-বিএসএফ

২২ জানুয়ারী ২০২৫ বিকাল ০৪:২৭:৫২

সীমান্তের ১৫০ গজের মধ্যে কৃষক ছাড়া কেউ ঢুকবে না বিজিবি-বিএসএফ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি ও ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে যৌথ সিদ্ধান্ত নিয়েছে বিজিবি ও বিএসএফ।

২২ জানুয়ারি বুধবার রাজশাহী ও মালদা সীমান্তে শান্তি বজায় রাখতে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ বিওপির সম্মেলন কক্ষে সেক্টর কমান্ডার পর্যায়ে দুই পক্ষের বৈঠকে এ সিদ্ধান্ত হয়।

বৈঠকে বিজিবির প্রতিনিধিদের নেতৃত্ব দেন রাজশাহীর সেক্টর কমান্ডার কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ এবং বিএসএফের পক্ষে ছিলেন মালদা সেক্টরের ডিআইজি অরুণ কুমার গৌতম।

বিজিবির মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া গণমাধ্যমে বিবৃতি দিয়ে বৈঠকের সিদ্ধান্তের ব্যাপারে জানান।

তিনি জানান, সীমান্তের ১৫০ গজের মধ্যে বাংলাদেশি এবং ভারতীয় কৃষক ছাড়া অন্য কেউ প্রবেশ করবে না বলে দুইপক্ষ একমত হয়েছে। সীমান্তের যেকোনো সমস্যায় বিজিবি এবং বিএসএফের মধ্যে আলোচনার মাধ্যমে সমাধান করা, মিডিয়ার মাধ্যমে গুজব না ছড়ানো, স্থানীয় জনগণকে অনুপ্রবেশ ও মাদক চোরাচালানে বিরত রাখারও সিদ্ধান্ত হয় বলে তিনি জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রিজভী
২০ আগস্ট ২০২৬ সন্ধ্যা ০৬:৩২:২২







হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু
২০ আগস্ট ২০২৬ বিকাল ০৪:৫১:১০