• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১১ই কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৪৭:১১ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

কানাইঘাটে মুনতাহার কবর জিয়ারত করলেন জেলা প্রশাসক

১৩ নভেম্বর ২০২৪ সকাল ০৮:৪৩:০৯

কানাইঘাটে মুনতাহার কবর জিয়ারত করলেন জেলা প্রশাসক

স্টাফ রিপোর্টার, সিলেট: কানাইঘাটের নিহত শিশু মুনতাহা জেরিনের পরিবারের সদস্যদের প্রতি সান্ত্বনা প্রদান ও মুনতাহা জেরিনের কবর জিয়ারত করেছেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

১২ নভেম্বর মঙ্গলবার বিকেল ৪টায় জেলা প্রশাসক মুনতাহা জেরিনের বাড়ি বীরদল ভাড়ারীফৌদ গ্রামে যান এবং হত্যাকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ শিশু মুনতাহা জেরিনের হত্যাকাণ্ডের বিষয়টি প্রশাসনের পক্ষ থেকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে এবং এ নির্মম হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রত্যেককে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

আরও পড়ুন

সাজেকে সমঝোতা হয়নি, অবরোধ অব্যাহত রাখার ঘোষণা

জেলা প্রশাসককে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন মুনতাহার স্বজনরা। তারা খুনিদের ফাঁসির দাবি জানান। পরে জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ নিহত মুনতাহা কবর জিয়ারত করেন।

এ সময় তার সাথে ছিলেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব মানব সম্পদ) হোসাইন মো. আল জুনায়েদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াজিদ ওয়াসিফ, কানাইঘাট থানার অফিসার ইনচার্জ আব্দুল আউয়াল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯







গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন
২৬ অক্টোবর ২০২৬ রাত ০৮:০১:১৭