• ঢাকা
  • |
  • বুধবার ২২শে আশ্বিন ১৪৩৩ রাত ১১:০৭:৫৪ (07-Oct-2026)
  • - ৩৩° সে:

সড়কে বালির বদলে দেওয়া হচ্ছিল মাটি, হঠাৎ হাজির এমপি

৭ অক্টোবর ২০২৬ রাত ০৯:২০:১১

সড়কে বালির বদলে দেওয়া হচ্ছিল মাটি, হঠাৎ হাজির এমপি

অনলাইন ডেস্ক: চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের ঝুঁকিপূর্ণ স্থান প্রশস্তকরণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগে উন্নয়ন কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন ফটিকছড়ি আসনের সংসদ সদস্য সরোয়ার আলমগীর।

৬ অক্টোবর মঙ্গলবার বিকেলে জুবলি স্কুলের সামনে আকস্মিক পরিদর্শনে গিয়ে বালির পরিবর্তে মাটি ব্যবহার করার প্রমাণ পেয়ে তিনি ক্ষুব্ধ হন এবং তাৎক্ষণিকভাবে এই নির্দেশনা দেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে ফটিকছড়ির বিভিন্ন নির্ধারিত রাজনৈতিক ও সামাজিক কর্মসূচি শেষ করে ফিরছিলেন সংসদ সদস্য সরোয়ার আলমগীর। পথে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক মহাসড়কের জুবলি স্কুল সংলগ্ন ঝুঁকিপূর্ণ অংশে চলমান সড়ক প্রশস্তকরণ কাজ দেখে তিনি গাড়ি থামিয়ে তা পরিদর্শন করতে নামেন।

পরিদর্শনকালে এমপি দেখতে পান, সড়কের টেকসই ও মজবুতকরণের জন্য যেখানে নির্ধারিত নিয়মে বালি দেওয়ার কথা, সেখানে ঠিকাদারি প্রতিষ্ঠান বালির বদলে দেদারসে মাটি ব্যবহার করছে। সরকারের উন্নয়ন কাজে এই ধরনের প্রকাশ্য অনিয়ম ও চরম গাফিলতি দেখে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেন। একই সঙ্গে তিনি ঘটনাস্থলেই কাজ বন্ধ রাখার কঠোর নির্দেশ দেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি খতিয়ে দেখার আহ্বান জানান।

এ বিষয়ে উপস্থিত স্থানীয় বাসিন্দারা জানান, এমপি সাহেবের এই আকস্মিক পরিদর্শনে সড়ক কাজের বড় ধরনের ফাঁকি ও দুর্নীতি হাতেনাতে ধরা পড়েছে। গুরুত্বপূর্ণ এই আঞ্চলিক মহাসড়কে টেকসই কাজ নিশ্চিত করতে তারা প্রশাসনের নিয়মিত নজরদারির দাবি জানান।

সংসদ সদস্য সরোয়ার আলমগীর জানান, জনগণের ট্যাক্সের টাকায় বাস্তবায়িত উন্নয়ন কাজে কোনো ধরনের দুর্নীতি বা নিম্নমানের সামগ্রী ব্যবহার বরদাশত করা হবে না। এই কাজের অনিয়মের বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সূত্র: আরটিভি

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে সুখবর
প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগে সুখবর
৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:৫৫:২৬





দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা
দুদিনে তৃতীয়বার আটক রাহুল-প্রিয়াঙ্কা
৭ অক্টোবর ২০২৬ রাত ০৮:২৮:৫৬